খেলারদেশ

সাফ ফুটবল

আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

সাফের সভাপতি হিসেবে আবারও নির্বাচিত কাজী সালাহউদ্দিন

আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সভাপতি হিসেবে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী মো. সালাহউদ্দিন।

তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান নেতৃত্বের সমর্থন না পেলেও, নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে প্রার্থী হন। তবে শনিবার, ১ আগস্ট ২০২৬, ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের সাধারণ কংগ্রেসে তাকে নতুন মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত করা হয়। এ নিয়ে তিনি এই আঞ্চলিক সংস্থায় সর্বোচ্চ টানা ৫ বার সভাপতি নির্বাচিত হওয়ার অনন্য রেকর্ড গড়েছেন। ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সাফ সভাপতি হিসেবে ছিলেন কাজী সালাহউদ্দিন। শনিবারের নির্বাচনের পর তার মেয়াদ আরো ৪ বছর মেয়াদ বাড়ায় ২০৩০ সাল পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

সভায় সাফের সব সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ফিফা ও এএফসির প্রতিনিধিরাও।

একই সঙ্গে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সভাপতি জাসওয়ার উমারু লেব্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সহসভাপতি নির্বাচিত হন। ভুটান ফুটবল ফেডারেশনের জিম্বিরি নারী নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি হুসেইন শাফিউ সাফের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সাফের নির্বাচন কমিশনের চেয়ারম্যান শিফান মাহারুফ সাফের গঠনতন্ত্র ও কংগ্রেস পরিচালনা বিধিমালা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করেন।

Image

অন্যদিকে, ড. শাজি প্রভাকরণ বর্তমান এএফসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সাফের প্রতিনিধি হিসেবে এএফসির সদস্য পদে বহাল থাকবেন।

পুনর্নির্বাচিত হওয়ার পর কাজী সালাহউদ্দিন সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলকে এগিয়ে নিতে নতুন প্রতিযোগিতা চালু, সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সম্প্রসারণ এবং সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে কাজ করবেন।

তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলের সামনে বড় সম্ভাবনা রয়েছে। সুশাসন নিশ্চিত করা, প্রতিযোগিতার মান উন্নয়ন, যুব ফুটবলে বিনিয়োগ, নারী ফুটবলের বিকাশ, কারিগরি মানোন্নয়ন এবং খেলোয়াড়, কোচ, রেফারি ও ফুটবল প্রশাসকদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করাই হবে নতুন মেয়াদের অগ্রাধিকার।

এর আগে কংগ্রেসে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের বাজেট, স্বাধীন নিরীক্ষক নিয়োগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। কংগ্রেসের শেষে দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সাফের সদস্য দেশগুলো।

তার আগে সাফের ইতিহাসে ভারতের পি পি লক্ষ্মণ (১৯৯৭-২০০১) এবং নেপালের গণেশ থাপা (২০০১-২০০৯) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন. তবে তাদের কেউই কাজী সালাউদ্দিনের মতো এত দীর্ঘ সময় বা এত বেশি মেয়াদে নির্বাচিত হতে পারেননি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।