খেলারদেশ

লিটনকে নিয়ে সুখবর দিল বিসিবি!

চোট থেকে দ্রুত সেরে ওঠায় আগেভাগেই অস্ট্রেলিয়া যাচ্ছেন লিটন দাস।

লিটনকে নিয়ে সুখবর দিল বিসিবি!

মিরপুরে ফিটনেস অনুশীলনে ব্যস্ত লিটন। ছবি- বিসিবি

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন কুমার দাস। চোট থেকে দ্রুত সেরে ওঠায় তাকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। রোববার রওয়ানা হবে অস্ট্রেলিয়ার উদ্দেশে।

বাম পায়ের মাংসপেশির চোটে ভুগছিলেন এই ডানহাতি ব্যাটার। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েন তিনি।

এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বিসিবির মেডিকেল বিভাগ থেকে ছাড়পত্র পেয়েছিলেন। তবে, চোট না সারায় পরে আর খেলতে পারেননি।

চোট নিয়ে জটিলতা দেখা যাওয়ায়, সিঙ্গাপুরে করানো হয় পরীক্ষা। সেখান থেকে ফিরেই রিহ্যাব দেশে পুনর্বাসন শুরু করেন এই ক্রিকেটার। সেখানে দ্রুত উন্নতি হওয়ায় আগামীকাল রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিবেন তিনি।

এর আগে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানানো হয়েছিল, ১৩ আগস্ট ফিটনেস পরীক্ষা দেবেন লিটন দাস। সেখানে সন্তোষজনক ফলাফল করলে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচিত হবেন। তবে, এর আগেই সুস্থ হয়ে যাওয়ায় এতোদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না তাকে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।