সাফ
সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
সাফ চ্যাম্পিয়নশীপের ড্র-তে গ্রুপ 'এ' তে বাংলাদেশ

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) ১৫তম আসরের 'সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬'-এর ড্র অনুষ্ঠিত হলো। ভুটানের থিম্পুতে টেকনো সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ নির্ধারণী 'ড্র' অনুষ্ঠান হলো। বাংলাদেশে অনুষ্ঠিততব্য এই টুর্নামেন্টটি চলবে ৪ থেকে ১৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি দল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটান।
বাংলাদেশ সময় বিকাল ৫টায় গ্রুপপর্ব নির্ধারণী অনুষ্ঠান শেষে, স্বাগতিক বাংলাদেশ পড়েছে গ্রুপ 'এ'-তে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে। এবং গ্রুপ 'বি'-তে পড়েছে ভারত মালদ্বীপ এবং পাকিস্তান।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে, আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ এবং ফিফা র্যাংকিং-এ শীর্ষে থাকায় এই দল ছিল পট ১-এ। পট ২-এ ছিল মালদ্বীপ ও নেপাল। এবং পট ৩-এ শ্রীলঙ্কা ও ভুটান।
যদিও রাজনৈতিক ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে নেপালকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার স্পষ্ট নিয়ম, কোনো দেশের ফুটবল অ্যাসোসিয়েশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এতে রাজনৈতিক, সরকারি বা তৃতীয় কোনো পক্ষের প্রভাব থাকতে পারবে না। নেপালের ক্ষেত্রে এই নিয়মের চরম লঙ্ঘন ঘটেছে।
অবশ্য সাফ চ্যাম্পিয়নশিপ ফিফা বা এএফসির আওতাধীন নয়। বরং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত টুর্নামেন্ট। সুতরাং নেপালের অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সাফ। এ নিয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সাফ। ফিফার নিষেধাজ্ঞা শিথিল-সাপেক্ষে নির্ভর করছে নেপালের অংশগ্রহণ। তবে আপাওত ৬ দল নিয়েই গ্রুপপর্বের ড্র করা হয়। নেপালকে যদি সুযোগ দেয়া হয়, তবে তারা সরাসরি পড়বে বাংলাদেশের 'এ' গ্রুপে।

আয়োজক হিসেবে বাংলাদেশ চতুর্থবারের মতো সাফ চ্যাম্পিয়নশীপের দায়িত্ব পেয়েছে। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে এই মর্যাদা লাভ করে বাংলাদেশ। উল্লেখ্য, প্রথমবার, ২০০৩ সালে তারা এই সাফ চ্যাম্পিয়নশীপ শিরোপা জিতেছিল। ২০০৯ সালে ও ২০১৮ সালে সেমিফাইনাল পর্যন্ত খেললেও, এবারের চিত্র ভক্তদের কাছে অন্যরকম। ফিফা র্যাংকিং-এ নেপালসহ ৭ দেশের মধ্যে ৪র্থ স্থানে থাকলেও হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, তারিক কাজীদের উপর ভক্তদের এবারের প্রত্যাশা একেবারেই আলাদা।
২০০৩ সালে ৭ দেশের মধ্যে ৫ম স্থানে থেকেও চ্যাম্পিয়ন হতে পারার সেই গৌরবময় স্মৃতির সঙ্গে ডায়াস্পোরা খেলোয়াড়দের দলে নেবার পর থেকে বাংলাদেশ ফুটবলের প্রতি আকাঙ্ক্ষা ও দাবি, দুইই বেশি।

স্বাগতিক হিসেবে বাংলাদেশের জন্য বড় প্রশ্ন কোচ পিটার জেমস বাটলারের দল কি এবার ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশীপ শিরোপা জিততে পারবে?

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলবাংলাদেশকে গোল বন্যায় ভাসালো উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ফুটবলজর্ডানকে ৫-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক ফুটবলবিশ্বকাপজয়ী লরেন্তের অবসরের ঘোষণা
আন্তর্জাতিক ফুটবলবাংলাদেশের সঙ্গেও খেলতে চায় ব্রাজিল?
আন্তর্জাতিক ফুটবলইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু?
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।