শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক নিষিদ্ধ রোনালদো
তদন্তে দোষী সাব্যস্ত হলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি।

ডেনমার্ক ম্যাচের আগে দল ছেড়ে সতীর্থ ও ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে শেষরক্ষা হয়তো হচ্ছে না। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। ইতোমধ্যে তদন্তও শুরু করেছে সংস্থাটি। তদন্ত চলাকালীন সময়ে নিষিদ্ধ থাকবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে এফপিএফ। তারা জানিয়েছে, তদন্ত শুরুর সময়ে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হয়েছেন তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের তথ্য বের হবে না।
নতুন কোচ জর্জে জেসুসের বক্তব্যের প্রতিবাদে ডেনমার্ক ম্যাচের ২৪ ঘণ্টা আগে দল ছেড়েছিলেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। পরে অবশ্য ভুল বুঝে সতীর্থ ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়ে ক্যাম্পে ফিরেছিলেন তিনি।
সেই ক্ষমা চাওয়া যথেষ্ট মনে করেনি এফপিএফ। তারা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এফপিএফ ওই ঘটনার তদন্তভার তুলে দিয়েছে শৃঙ্খলা কমিটির কাছে। কবে নাগাদ তদন্তের প্রতিবেদন জমা দেবে তা নিশ্চিত করেনি। তবে ঘটনাটিকে ‘জরুরি’ হিসেবে নিয়েছে তারা। এতে স্পষ্ট অতি দ্রুতই তদন্ত কার্যক্রম শেষ করতে চায়।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী কোনো ফুটবলার দলে ডাক পাওয়ার পর যৌক্তিক কারণ ছাড়া জাতীয় দলের ক্যাম্প ছাড়লে, অনুশীলন সেশনে অংশ না নিলে কিংবা ম্যাচ না খেললে শাস্তির মুখোমুখি হবেন। এছাড়া ডাক পাওয়ার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন কিংবা পর্তুগালের সঙ্গে জড়িত কোনো কার্যক্রমে অংশ না নিলেও শাস্তি পাবেন।
নিয়মানুযায়ী, এক মাস থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন নিয়ম ভঙ্গকারী ফুটবলার। পাশাপাশি ৫০০ থেকে এক হাজার ইউরো পর্যন্ত আর্থিক জরিমানা হতে পারে।
এই বিতর্কের মাঝেই আল নাসরের হয়ে শুক্রবার পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোল করেছেন রোনালদো। সেই গোলের ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তাতে খানিকটা প্রশ্ন জেগেছে, রোনালদো আদতে কোনো ধরনের শাস্তি পাবেন কিনা, বা বড় তারকা হওয়ায় ছাড় পেতে পারেন কিনা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলসাফের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, ডাক পেয়েছেন রোনান
আন্তর্জাতিক ফুটবলআর্জেন্টিনার সঙ্গে ২০৩০ পর্যন্ত থাকছেন স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলঅনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ খেলতে আজারবাইজান গেল বাংলাদেশ দল
আন্তর্জাতিক ফুটবলমুসলিমবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
আন্তর্জাতিক ফুটবলউজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।