আর্জেন্টিনার সঙ্গে ২০৩০ পর্যন্ত থাকছেন স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির থাকার বিষয়টি প্রায় চূড়ান্ত। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তবে চুক্তির কিছু বিষয় চূড়ান্ত করা এবং আনুষ্ঠানিক স্বাক্ষর এখনো বাকি।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির থাকার বিষয়টি প্রায় চূড়ান্ত। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তবে চুক্তির কিছু বিষয় চূড়ান্ত করা এবং আনুষ্ঠানিক স্বাক্ষর এখনো বাকি।
আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেরলোর বরাতে ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সেপ্টেম্বরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্কালোনির কাছে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ। এখন বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তির কাঠামো হবে দুই বছর মেয়াদি, সঙ্গে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ। অর্থাৎ, প্রাথমিক চুক্তি থাকবে ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত। এরপর দুই পক্ষের সম্মতিতে মেয়াদ বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে দায়িত্বে রাখা সম্ভব হবে।
২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দলটিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে গেছেন স্কালোনি। তাঁর অধীনে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এ ছাড়া ২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিমার শিরোপাও জেতে আলবিসেলেস্তেরা।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন স্কালোনি। ফলে তাঁর থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এএফএর সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোনোর পর সেই অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা দলের সামনে এখন নতুন প্রজন্মকে গড়ে তোলার চ্যালেঞ্জ। সেই পরিবর্তনের সময়ে স্কালোনির ধারাবাহিক নেতৃত্ব ধরে রাখতেই তাঁকে দীর্ঘ মেয়াদে দায়িত্বে রাখতে চায় এএফএ। আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হলেই তাঁর চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত হবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলসাফের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, ডাক পেয়েছেন রোনান
আন্তর্জাতিক ফুটবলঅনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ খেলতে আজারবাইজান গেল বাংলাদেশ দল
আন্তর্জাতিক ফুটবলমুসলিমবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
আন্তর্জাতিক ফুটবলশৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক নিষিদ্ধ রোনালদো
আন্তর্জাতিক ফুটবলউজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।