ঐতিহাসিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ দল
২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। বর্তমান স্কোয়াডের কারও সেখানে লাল বলের ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই।

দলের সবাই হাসিমুখে রওয়ানা হয়েছেন অস্ট্রেলিয়ার পথে। -ফাইল ছবি।
দীর্ঘ ২৩ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে রওয়ানা হয়েছে বাংলাদেশ দল। এই সফরে দুইটি টেস্ট খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
হেড কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ কোচিং স্টাফের সকল সদস্য ও ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
চিকিৎসার জন্য আগেই অস্ট্রেলিয়ায় যাওয়া তাসকিন আহমেদ পার্থ থেকে সরাসরি ম্যাকাইয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দিবেন। বাকিরা সবাই যাচ্ছেন ঢাকা থেকে।
আগামী ১৩ আগস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে একটি ম্যাকাইয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু ২২ আগস্ট। ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
বর্তমান স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটারের নেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা। সফরের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ক্রিকেটারদের মধ্যে এই সিরিজ নিয়ে কাজ করছে রোমাঞ্চ আর উত্তেজনা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।