খেলারদেশ

ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ায় লিটনকে শান্তর অভিনন্দন

লিটনের অধীনে বাংলাদেশ ওয়ানডেতে ভালো করবে, এমন আশা শান্তর।

ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ায় লিটনকে শান্তর অভিনন্দন

ফাইল ছবি।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটন মেহেদি হাসান মিরাজের কাছ থেকে পেয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি অধিনায়ক হিসেবে সফল হবেন, সেই আশা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

টি-টোয়েন্টির পর ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ায় লিটনকে অভিনন্দন জানিয়ে বলেন, "লিটনকে অভিনন্দন। সে টি-টোয়েন্টি দলকে যেভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে, ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।"

এর আগে গুঞ্জন ছিল ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন শান্ত। তবে, বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

এ নিয়ে তার ভাষ্য, "তামিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, বিষয়টা পরিষ্কার ছিল।"

মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় দুই অধিনায়কের যুগে ফিরেছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত কেমন হলো সেই প্রতিক্রিয়ায় শান্ত বলেন, "ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভালো মনে করেছে সেই সিদ্ধান্তই নিয়েছে।"

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।