খেলারদেশ

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পেরে ভাগ্যবান ভাবছেন শান্ত

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ। অজিদের মাটিতে টেস্ট খেলার বিরল সুযোগ পেয়েছেন শান্ত।

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পেরে ভাগ্যবান ভাবছেন শান্ত

অস্ট্রেলিয়া সফরে আগে সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

২৩ বছরের বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এতো লম্বা সময়ের বিরতিতে বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ হয়নি দেশটির মাটিতে খেলার। সেই বিরল সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান ভাবছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়া সফরের বিমানে ওঠার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টেস্ট অধিনায়ক।

তার কথায়, “খুবই ভাগ্যবান মনে করছি, অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের সাথে টেস্ট খেলতে পারছি। গত ২৩ বছরে আমাদের (অস্ট্রেলিয়ায়) আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল।”

এর পেছনে নিজেদের দায় দেখছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। দল হিসেবে বাংলাদেশ ভালো খেলতে না পারায় এই সুযোগ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা, সেটাই বলেছেন সংবাদ সম্মেলনে।

“আমরা যদি আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম, তাহলে হয়তো আরও বেশি সুযোগ হতো। আমাদের মূল লক্ষ্য থাকবে ওখানে ভালো ক্রিকেট খেলা এবং সম্মান অর্জন করা।”

ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মাটিতে বেশি ম্যাচ খেলতে কেমন পারফর্ম করতে হবে, তা ভালোই জানা আছে লাল বলের অধিনায়কের। সেটা স্পষ্ট করে জানিয়েছেন সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, “যদি আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারি, অবশ্যই তারা ভবিষ্যতে আবার আমন্ত্রণ জানাবে। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি, তবে ওদেরকে কতটুকু কঠিন সময় দিতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।”

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।