খেলারদেশ

নেইমার, ব্রাজিল, আনচেলত্তি

নেইমারের সিদ্ধান্তে মুখ খুললেন আনচেলত্তি

নেইমারের সিদ্ধান্তে মুখ খুললেন আনচেলত্তি। কী বললেন নেইমার ও তার অবসরের সিদ্ধান্ত নিয়ে?

নেইমারের সিদ্ধান্তে মুখ খুললেন আনচেলত্তি

নেইমার ও আনচেলত্তি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন নেইমার। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর অবসরের ঘোষণা দেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর সেই ঘোষণার পর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

সমালোচনার মুখেও ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে রাখার সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন ইতালিয়ান এই কোচ। তার মতে, মাঠে প্রত্যাশিত অবদান রাখতে না পারলেও নেইমারের উপস্থিতি দলকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছিল। আনচেলত্তি বলেন, ‘প্রযুক্তিগত বা ফুটবলীয় দিক থেকে সে প্রত্যাশামতো অবদান রাখতে পারেনি, কারণ সে পুরোপুরি ফিট ছিল না। কিন্তু তার মানসিকতা ছিল অসাধারণ। দলের প্রতি তার আচরণ ও পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। আমার বিশ্বাস, ২৬ সদস্যের বিশ্বকাপ দলে তাকে রাখা সঠিক সিদ্ধান্তই ছিল।’

Image

বিশ্বকাপের আগে দ্বিতীয় মাত্রার কাফ ইনজুরিতে পড়েন নেইমার। এ কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই গ্রুপ ম্যাচ খেলতে পারেননি তিনি। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘একটা বিষয়ই আমাকে হতাশ করেছে। বিশ্বকাপের আগে নেইমার চাইলে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারত। তাহলে প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যেত, চতুর্থ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো না। এটিই ছিল আমার একমাত্র হতাশার কারণ।’

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোতে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৪ বছর বয়সী নেইমার। তার অবসরের মাধ্যমে ব্রাজিল ফুটবলের একটি স্বর্ণালি অধ্যায়েরও সমাপ্তি ঘটল। আনচেলত্তির মতে, এখন নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময়। তিনি বলেন, ‘নেইমার তার সিদ্ধান্ত জানিয়েছে এবং আমি সেই সিদ্ধান্তকে সম্মান করি। ফুটবলের ইতিহাসে এক প্রজন্ম শেষ হয়, তারপর আরেকটি প্রজন্ম আসে। আমাদের লক্ষ্য হবে, নতুন প্রজন্ম যেন আগের প্রজন্মের চেয়েও ভালো হয়।’

নেইমারের অবসরের পর এখন ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল গড়ার পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন আনচেলত্তি। ২০১০-এর দশকের তারকানির্ভর ব্রাজিল থেকে বেরিয়ে নতুন প্রজন্মকে কেন্দ্র করেই সেলেসাওকে গড়ে তুলতে চান তিনি। এতে কিছু খেলোয়াড়কে বয়স ও পারফর্ম্যান্সের কারণে বাদ দেবার ইঙ্গিতও রয়েছে। যেমন, আলিসন বেকার, কাসেমিরো, দানিলো, আলেক্স সান্দ্রো ইত্যাদি। যদিও তিনি স্পষ্ট করে কারো নাম উল্লেখ করেননি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।