নিকো উইলিয়ামস
বিশ্বজয়ী ভাইকে ইনাকির বার্তা

দুই ভাই খেলেন দুই দেশের হয়ে। নিকো উইলিয়ামস খেলেন স্পেনের হয়ে। ইনাকি উইলিয়ামস খেলেন ঘানার হয়ে। ছোট ভাইয়ের বিশ্বকাপজয়ে আবেগঘন অভিনন্দন জানাতে ভুল করেননি বড় ভাই। তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন :

ভাই,
তুমি বিশ্বকাপ জিতেছ। তুমি ইতিহাস গড়েছ। 🥹❤️
কিন্তু ট্রফির চেয়েও বড় ব্যাপার হলো—এর জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের বাবা-মায়ের মতো লাখো অভিবাসীকে গর্ব করার সুযোগ করে দিয়েছ। তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে, একদিন তাদের সন্তানরাও তোমার মতো স্বপ্ন ছুঁতে পারবে। একই সঙ্গে তুমি লাখো স্প্যানিয়ার্ডকে আমাদের গল্পের সঙ্গে একাত্ম হতে শিখিয়েছ—যে গল্প শুধু আমাদের নয়, বরং তাদের সবার, যারা একটি ভালো ভবিষ্যতের আশায় সবকিছু পেছনে ফেলে নতুন পথে যাত্রা করে।
তুমি আকাশ ছুঁয়েছ, আর প্রমাণ করে দিয়েছ যে কঠোর পরিশ্রম ও অদম্য প্রচেষ্টার কাছে অসম্ভব বলে কিছু নেই।
আজ পৃথিবী তোমাকে আগের চেয়ে আরও ভালোভাবে চিনেছে, আর তুমি আমাদের পদবিকে অনন্তের উচ্চতায় পৌঁছে দিয়েছ—যুগের পর যুগ, চিরকাল।
আমি তোমাকে শ্রদ্ধা করি। ভালোবাসি তোমাকে।
বিশ্বচ্যাম্পিয়ন। ✊🏿🏆🥹


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।