বিশ্বসেরা গোলরক্ষক উনাই সিমন
বিশ্বকাপের আট ম্যাচে উনাই সিমনকে ফাঁকি দিয়ে একবার মাত্র বল জাল জড়িয়েছে

উনাই সিমন
বিশ্বকাপ জুড়ে স্পেনের পোস্টে আস্থা হয়ে ছিলেন উনাই সিমন। এবার সেই আস্থার দারুণ স্বীকৃতি পেলেন তিনি—চ্যাম্পিয়ন দলের এই গোলরক্ষক জিতেছেন আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ। ১৯৯৪ বিশ্বকাপ থেকে সেরা গোলরক্ষকের পুরস্কার দেওয়া শুরু হয়। ২০০৬ সাল পর্যন্ত এর নাম ছিল ইয়াশিন অ্যাওয়ার্ড, আর ২০১০ সাল থেকে নাম পরিবর্তন করে রাখা হয় গোল্ডেন গ্লাভ। স্পেনের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে এই সম্মান পেলেন সিমন। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর ইকার কাসিয়াস পেয়েছিলেন এই পুরস্কার। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল স্পেন। ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের দল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায়। শিরোপা লড়াইয়ে সিমনকে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। আর্জেন্টিনা গোলের উদ্দেশ্যে মাত্র দুটি শট নিতে পেরেছিল, যার একটিও ছিল না লক্ষ্যে। গত মৌসুমে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ী গোলরক্ষক দাভিদ রায়ার পরিবর্তে সিমনকে বিশ্বকাপে এক নম্বর গোলরক্ষক হিসেবে বেছে নেন স্পেন কোচ। গোটা আসরে পোস্টে একরকম চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সিমন। আট ম্যাচে তিনি হজম করেছেন মাত্র একটি গোল—কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।