বার্সার কুবারসি বিশ্বকাপের সেরা তরুণ
বিশ্বকাপে স্পেনের রক্ষণের অন্যতম ভরসা ছিলেন এই তরুণ ডিফেন্ডার

বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন পাও কুবারসি
প্রথমবার বিশ্বমঞ্চে পা রেখেই বাজিমাত করলেন পাউ কুবার্সি। স্পেনের এই ১৯ বছর বয়সী সেন্টারব্যাক শুধু বিশ্বকাপ জয়ের সোনালী ট্রফিই উঁচিয়ে ধরেননি, জিতে নিয়েছেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। রোববার নিউ ইয়র্কের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের জার্সিতে অভিষেক হয়েছিল এই বার্সেলোনা তারকার। খুব দ্রুতই ৬ ফুট লম্বা এই তরুণ ডিফেন্ডার স্প্যানিশ রক্ষণের সবচেয়ে বিশ্বস্ত দেয়ালে পরিণত হন, যার ফলশ্রুতিতে জায়গা করে নেন বিশ্বকাপ স্কোয়াডে। পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করে স্পেনের বিশ্বকাপ মিশন শেষ করার পেছনে কুবার্সির অবদান ছিল অনবদ্য। ফিফার পরিসংখ্যান বলছে, পুরো আসরে তিনি ৬৯২টি পাস দিয়েছেন, যার মধ্যে ৬৭০টিই ছিল সফল। অর্থাৎ, টুর্নামেন্টে তাঁর সফল পাসের হার ছিল ৯৭ শতাংশ!

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।