বিশ্বকাপ ফাইনাল
বিশ্বকাপ জিতলে বিপাকে ইয়ামাল, কুকুয়েরা
বিশ্বকাপ জিতলে বিপাকে পড়বেন ইয়ামাল ও কুকুরেয়া! সমর্থকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি এখন বুমেরাং হয়ে উঠবে।

বিশ্বকাপ জিতলে বিপাকে পড়বেন ইয়ামাল ও কুকুরেয়া! সমর্থকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি এখন বুমেরাং হয়ে উঠবে।
স্পেন যদি আজ রাতে আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ জিতে নেয়, তাহলে লামিন ইয়ামাল ও মার্ক কুকুরেয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ট্রফি উদযাপনের বদলে, নিজেদের দেওয়া প্রতিশ্রুতি। ফাইনালের আগে দুই তারকাই এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, যা এখন তাদের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে।

স্পেনের লেফটব্যাক মার্ক কুকুরেয়া জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে করাবেন। তিনি বলেন, "আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে আমি লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাব।" সাংবাদিক যখন জানতে চান তিনি এ বিষয়ে সত্যিই সিরিয়াস কি না, তখন কুকুরেয়ার জবাব ছিল, "আমার তো মনে হয়, ব্যাপারটা দারুণ হবে!"
অন্যদিকে স্পেনের ১৯ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল মজা করে বলেছিলেন, বিশ্বকাপ জিতলে তিনি এক বছর দাড়ি-গোঁফ কাটবেন না। তবে কথাটি বলেই হেসে ফেলেন তিনি এবং পরে যোগ করেন, "আচ্ছা, এক বছর না...তিন সপ্তাহ রাখব।"

তবুও সমর্থকেরা এখন সেই প্রতিশ্রুতির কথাই মনে করিয়ে দিচ্ছেন। যেহেতু স্পেনের সামনে ইতিহাস গড়ার সুযোগ। ২০২৪ সালে ইউরো জয়ের পর এবার বিশ্বকাপের ফাইনালেও উঠে এসেছে স্পেন। যদি তারা আর্জেন্টিনাকে হারাতে পারে, তাহলে টানা দুই বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও শক্তভাবে প্রতিষ্ঠা করবে।
আর এই ম্যাচে দর্শকদের নজর থাকবে ইয়ামাল বনাম মেসির উপর। এই ফাইনালের সবচেয়ে আলোচিত লড়াই নিঃসন্দেহে এটাই। বার্সেলোনার নতুন ১০ নম্বর জার্সির মালিক ইয়ামালকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখেন। দুজনই বাঁ-পায়ে খেলেন, দুজনেরই উত্থান বার্সেলোনার ডান প্রান্তের উইঙ্গার হিসেবে। তবে ইউরো ২০২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স করা ইয়ামাল এবার বিশ্বকাপে নিজের সেরা ছন্দে ছিলেন না। ফাইনালেই তিনি নিজের সেরা খেলাটি উপহার দিতে চাইবেন।
অন্যদিকে মেসি খেলছেন দুর্দান্ত ছন্দে। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট রয়েছে। আরেকটি গোল ও একটি অ্যাসিস্ট করতে পারলে তিনি একসঙ্গে গোল ও অ্যাসিস্ট—দুই তালিকাতেই শীর্ষে উঠে টুর্নামেন্ট শেষ করতে পারবেন। ফাইনালে জয় পেলে মেসি জিতবেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ, আর স্পেন জিতলে কুকুরেয়া ও ইয়ামালকে রাখতে হবে নিজেদের আলোচিত প্রতিশ্রুতিও।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।