খেলারদেশ

মেসির জাদুকরী পাসের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

ফিফা ওয়ার্ল্ডকাপ রিসিপশনে উপস্থিত হয়ে তিনি ফুটবলের এই মহাতারকাকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

মেসির জাদুকরী পাসের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

ডোনাল ট্রাম্প ও লিওনেল মেসি।

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফুটবল তারকা লিওনেল মেসির খেলার শৈলী ও নিখুঁত পাসের প্রশংসায় মেতে উঠলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত এক ফিফা ওয়ার্ল্ডকাপ রিসিপশনে উপস্থিত হয়ে তিনি ফুটবলের এই মহাতারকাকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। একই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ইংল্যান্ডের তারকা হ্যারিকেনকে নিয়েও কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মেসির একটি বিশেষ পাসের কথা স্মরণ করে ট্রাম্প বলেন: ‘আমি মেসির দেওয়া সেই পাসটি দেখেছিলাম... একজন দুর্দান্ত খেলোয়াড় তাকে কড়া পাহাড়ায় রেখেছিলেন, ঠিক তখনই তিনি ডানদিকে সরে গেলেন এবং অপর খেলোয়াড়টি স্রেফ দাঁড়িয়েই রইলেন। এরপর তিনি কিক করলেন। আমার মনে হয়, একদম নিখুঁত হওয়ার থেকে মাত্র এক ইঞ্চির চার ভাগের এক ভাগ দূরত্বে ছিল সেটি। আর ওখানেই ম্যাচটি শেষ হয়ে গিয়েছিল। এটা এককথায় অসাধারণ ছিল।’

ফুটবলারদের সহজাত প্রতিভা নিয়ে ট্রাম্প আরও যোগ করেন, ‘এই মহান খেলোয়াড়রা বারবার এমনটা করে দেখান। তারা আসলে জন্মগতভাবেই বাড়তি কিছু প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছেন।'

মেসির পাশাপাশি নিজের পরিচিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসাও শোনা যায় ট্রাম্পের কণ্ঠে। রোনালদোকে একজন ‘দারুণ মানুষ' হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘রোনালদোও তাদের মধ্যে একজন। গত কয়েক বছরে আমি তাকে চিনেছি এবং সে আসলেই চমৎকার একজন মানুষ।’

বক্তব্যের শেষ অংশে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারিকেনের প্রসঙ্গ টেনে তার পজিশন নিয়ে কিছুটা রসাত্মক সমালোচনাও করেন সাবেক এই অ্যামেরিকান প্রেসিডেন্ট। হ্যারিকেনের সাথে গলফ খেলার স্মৃতি চারণ করে ট্রাম্প বলেন, ‘ইংল্যান্ডে আপনাদের একজন দুর্দান্ত খেলোয়াড় আছেন যার সাথে আমি গলফ খেলেছি, আপনারা তা জানেন নিশ্চয়ই? হ্যারি কেইন—যিনি দুর্দান্ত খেলেছেন। তবে তারা (কোচিং স্টাফ) বোধহয় একটা ভুল করেছিলেন যখন তাকে রক্ষণভাগের (ডিফেন্সিভ) খেলোয়াড় বানিয়ে দেওয়া হয়েছিল... তারা এগিয়ে যাওয়ার পর তাদের সেরা খেলোয়াড়টিকে নিয়ে ডিফেন্সে বসিয়ে দিয়েছিল।’

ফিফা বিশ্বকাপের আমেজে ট্রাম্প টাওয়ারের এই জমকালো অনুষ্ঠানে ট্রাম্পের এমন ফুটবল-ভাবনা উপস্থিত অতিথিদের বেশ চমকে দিয়েছে এবং ক্রীড়ামোদীদের মাঝেও এটি নিয়ে বেশ আলোচনা চলছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।