বিশ্বকাপ বিজয়ীদের জন্য এবার ‘চ্যাম্পিয়ন রিং’
ফিফা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি বিশেষ রিং তৈরি করা হবে। এর মধ্যে মূল ৩০টি রিং পাবেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।

বক্সিং চ্যাম্পিয়নদের মতো এবার ফুটবলেও চ্যাম্পিয়নদের রিং দিবে ফিফা
বিশ্বকাপ জয়ের স্মৃতি হিসেবে এত দিন ফুটবলারদের সংগ্রহে থাকত সোনালি ট্রফি আর গলায় ঝোলানো পদক। তবে এবার সেই ঐতিহ্যে যোগ হচ্ছে নতুন মাত্রা। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই প্রথম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে বিজয়ীদের জন্য এমন সম্মাননা এবারই প্রথম চালু করা হলো। অ্যামেরিকার এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোয় চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। উত্তর অ্যামেরিকায় আয়োজিত ফিফার এবারের আসরের মধ্য দিয়েই সেই সংস্কৃতির অভিষেক ঘটছে ফুটবল বিশ্বে।
ফিফা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি বিশেষ রিং তৈরি করা হবে। এর মধ্যে মূল ৩০টি রিং পাবেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।
কেমন হবে এই রিং?
রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। অন্য পাশে ফুটিয়ে তোলা হবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিংয়ে আলাদা সিরিয়াল নম্বর থাকবে। যিনি এই রিংয়ের মালিক হবেন বা বিশ্বকাপ বিজয়ী প্রত্যেক খেলোয়াড়ের আঙুলের নিখুঁত মাপ অনুযায়ী এটি তৈরি করা হবে। সেই সঙ্গে থাকবে একটি অফিশিয়াল সত্যায়নপত্র (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে স্মারক হিসেবে একটি করে অস্থায়ী রিং তুলে দেওয়া হবে। পরবর্তীতে খেলোয়াড় ও স্টাফদের আঙুলের সঠিক মাপ নিয়ে আসল ৩০টি রিং আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে ফিফা। এবারের ফাইনালে আর্জেন্টিনার সামনে চতুর্থ এবং স্পেনের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি। মাঠের লড়াইয়ে যে দলই শেষ হাসি হাসুক না কেন, ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে তাদের আঙুলেই উঠবে ফিফার এই রাজকীয় ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।