মরেক্কার বিপক্ষে এমবাপ্পের চোট, সেমিতে খেলবেন কি না জানালেন কোচ
মরক্কোর ইসা দিওপের এক কঠিন ট্যাকলে ডান পায়ের গোড়ালিতে আঘাত পান এমবাপ্পে। পরবর্তীতে ম্যাচের ৭৬ মিনিটে আবারও একই জায়গায় চোট পেলে কোনো ঝুঁকি নিতে চাননি দেশম; সঙ্গে সঙ্গেই তাকে মাঠ থেকে তুলে নেন।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে চোট পেয়েছেন এমবাপ্পে
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। তবে ম্যাচের শেষভাগে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়ায় ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন কোচ দিদিয়ে দেশম। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের সেমিফাইনালে এমবাপ্পের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বোস্টনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করলেও, পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান ২৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার। ম্যাচের প্রথম গোলটি করার পাশাপাশি উসমান দেম্বেলের করা দ্বিতীয় গোলটিতেও ছিল তার সরাসরি অবদান।
তবে গোলখরা কাটানোর কিছু পরেই মরক্কোর ইসা দিওপের এক কঠিন ট্যাকলে ডান পায়ের গোড়ালিতে আঘাত পান এমবাপ্পে। পরবর্তীতে ম্যাচের ৭৬ মিনিটে আবারও একই জায়গায় চোট পেলে কোনো ঝুঁকি নিতে চাননি দেশম; সঙ্গে সঙ্গেই তাকে মাঠ থেকে তুলে নেন। বেঞ্চে বসে গোড়ালিতে আইস প্যাক দিয়ে রাখতে দেখা গেলেও, ম্যাচ শেষের উদযাপনে এমবাপ্পেকে উল্লাসে লাফাতে দেখে ভক্তদের স্বস্তি ফেরে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেশমও ইতিবাচক বার্তা দেন।
ফরাসি কোচ বলেন, "কিলিয়ানের ক্ষেত্রে ভয়ের কিছু নেই। সে গোড়ালিতে কিছুটা ব্যথা অনুভব করছিল, যা খুবই স্বাভাবিক। কঠিন এবং শারীরিক শক্তির ম্যাচেও সে কখনো নিজের ওপর বিশ্বাস হারায় না।" পেনাল্টি মিসের প্রসঙ্গে তিনি যোগ করেন, "সে পেনাল্টি মিস করেছে ঠিকই, কিন্তু সে এমন একজন খেলোয়াড় যে দলকে অনেক কিছু দেয়। মাঠে তার উপস্থিতি সবসময়ই ফ্রান্সের জন্য দারুণ সুযোগ তৈরি করে।"
মরক্কোর বিপক্ষে এই গোলের পর চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল আটে, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির পাশে বসিয়েছে। একই সাথে বিশ্বকাপের ইতিহাসে ২০ ম্যাচে ২০টি গোলে অবদান রাখার কীর্তি গড়লেন তিনি। এছাড়া মাত্র ১০৪ ম্যাচে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০টি গোলে সরাসরি অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রাখার অনন্য মাইলফলক স্পর্শ করলেন এই ফরোয়ার্ড। আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে সেমিফাইনালে লড়বে ফ্রান্স।
চলতি টুর্নামেন্ট শেষেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া ৫৭ বছর বয়সী দেশমের অধীনে এটি ফ্রান্সের টানা তৃতীয় সেমিফাইনাল। এবার ম্যানেজার হিসেবে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের দিকে চোখ রাখছেন তিনি।
দেশম বলেন, "আমরা টানা তিনবার সেমিফাইনালে উঠলাম, যা দেখতে হয়তো খুব সহজ ও স্বাভাবিক মনে হয়। কিন্তু ম্যাচটি মোটেও সহজ ছিল না, বিশেষ করে পেনাল্টি মিসের পর আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছিলাম।"
প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করায় ট্রফি জিতুক বা না জিতুক, অ্যামেরিকা ছাড়ার আগে ফ্রান্সকে আরও দুটি ম্যাচ খেলতে হচ্ছে এটা নিশ্চিত। আগামী ১৮ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং এর পরদিনই (১৯ জুলাই) মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।