খেলারদেশ

শেষ ষোলোর সেরা একাদশ

বিশ্বকাপ শেষ ষোলোর সেরা একাদশ, সেরা খেলোয়াড় মেসি

শেষ ষোলোর সেরা একাদশ

বিশ্বকাপ শেষ ষোলোর সেরা একাদশ, সেরা খেলোয়াড় মেসি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই বেড়ে গেছে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা। সেই সঙ্গে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। পরিসংখ্যান ও পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে, ৪-৩-৩ ফরমেশন করে শেষ ষোলোর সেরা একাদশ নির্বাচন করা হলো। এই একাদশ গঠনে সেরা হবার যোগ্যতা হিসেবে—ম্যাচের ক্রিটিক্যাল মুহূর্তে পার্থক্য গড়ে দেওয়া, ধারাবাহিক এবং সামগ্রিক পারফর্ম্যান্সের সমন্বয়ে গড়া হয়েছে। রাউন্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি, আর গোলপোস্টের নিচে সেরা ছিলেন সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল।

গোলরক্ষক ও রক্ষণভাগ

গ্রেগর কোবেল

গ্রেগর কোবেল

সুইজারল্যান্ডকে কোয়ার্টার-ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন গ্রেগর কোবেল। ম্যাচে তিনি তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন, যার দুটি ছিল বক্সের ভেতর থেকে নেওয়া শট। এছাড়া টাইব্রেকারে একটি পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন।

বল ডিস্ট্রিবিউশনেও ছিলেন নির্ভুল। ৪৮টি পাসের মধ্যে ৩৯টিতে সফল হন এবং নয়বার বল পুনরুদ্ধার করেন। ০.৮৫ 'গোলস প্রিভেন্টেড' এবং ৯.৩ ম্যাচ রেটিং নিয়ে শেষ ষোলোর সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গোলরক্ষক হন তিনি।

ডান প্রান্তে জায়গা পেয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি। কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করার পাশাপাশি আটটি ডুয়েলে জেতেন। ৯.৭ কিলোমিটার দৌড়ানোর পাশাপাশি ২১টি স্প্রিন্ট, তিনটি ক্লিয়ারেন্স ও দুটি ট্যাকল করেন তিনি।

সেন্টার-ব্যাকে আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো ও ফ্রান্সের দায়ো উপামেকানো। মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে গোল করার পাশাপাশি সাতটি ডুয়েল, তিনটি ট্যাকল ও সাতবার বল পুনরুদ্ধার করেন রোমেরো। ৬৪টির মধ্যে ৬০টি সফল পাস দেন।

অন্যদিকে উপামেকানো প্যারাগুয়ের বিপক্ষে ১-০ জয়ে ৬৫টির মধ্যে ৬১টি পাস সফল করেন। চারটি ইন্টারসেপশন, ১১টি বল পুনরুদ্ধার এবং সাতটি ডুয়েল জেতেন তিনি।

বাম প্রান্তে, মরক্কোর নুসাইর মাজরাউই। ১২টি ডুয়েল জয়, ১০টি ক্লিয়ারেন্স ও ৫টি বল পুনরুদ্ধার করেন তিনি।

মাঝমাঠ

Image

মাঝমাঠের সেরা পারফরমার ছিলেন মরক্কোর আজেদিন উনাহি। কানাডার বিপক্ষে দুটি গোল করার পাশাপাশি একটি বড় গোলের সুযোগ তৈরি করেন। ৩৩টি সফল পাস, ৯.৭৯ কিলোমিটার দৌড় এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.৪৬ কিলোমিটার গতিতে স্প্রিন্ট করেন তিনি, ম্যাচ রেটিং ৯.০, যা এই রাউন্ডে মিডফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ।

তার সঙ্গে আছেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। ১১৯টির মধ্যে ১১৫টি পাস সফল করে (৯৭ শতাংশ সফলতা), পাঁচটির মধ্যে চারটি লং পাস ঠিকানায় পৌঁছে দেন। ম্যাচে ১৩০ বার বল স্পর্শ, ৫৪ বার বল বহন, ৩০৭.৬ মিটার বল অগ্রগতি, ১১টি বল পুনরুদ্ধার ও তিনটি সফল ট্যাকল করেন তিনি।

মাঝমাঠের তৃতীয় সদস্য ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। মেক্সিকোর বিপক্ষে ৩-২ জয়ে করেন জোড়া গোল। মাত্র ১৬টি সফল পাস করলেও বক্সে দারুণ দৌড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এছাড়া ১০টি ডুয়েল জয়, শেষ ডিফেন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ এক ট্যাকল, একবার পোস্টে শট এবং চারটি ক্লিয়ারেন্সের অসাধারণ পারফর্ম করেন তিনি।

আক্রমণভাগ

Image

স্ট্রাইকার হিসেবে আছেন নরওয়ের আর্লিং হালান্ড। ব্রাজিলের বিপক্ষে ২-১ জয়ে দুটি গোল করেন তিনি। চারটি শট নেওয়ার পাশাপাশি চারটি এরিয়েল ডুয়েলের সবকটাতেই জেতেন এবং দুটি গুরুত্বপূর্ণ পাস দেন। মাত্র ৩০ বার বল স্পর্শ করেই ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি।

রাইট উইংয়ে আছেন লিওনেল মেসি। মিশরের বিপক্ষে ৩-২ জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করার পাশাপাশি একের পর এক সুযোগ তৈরি করেন। ৯.৩ রেটিং নিয়ে তিনি রাউন্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

লেফট উইংয়ে জায়গা পেয়েছেন বেলজিয়ামের শার্ল দে কেতেলার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি। তিনটি গুরুত্বপূর্ণ পাস এবং লক্ষ্যে তিনটি শট নিয়ে ম্যাচ শেষ করেন। জায়গা করে নেন রাউন্ডের সেরা একাদশে।

Image

রাউন্ডের সেরা খেলোয়াড়: লিওনেল মেসি

পেনাল্টি মিস করেও ম্যাচের নায়ক হয়েছেন লিওনেল মেসি। ব্যর্থতার কয়েক মিনিট পরই গোল করে দলকে সমতায় ফেরান, এর আগে একটি অ্যাসিস্টও করেন। ম্যাচে পাঁচটি শট নেন, একটি ফ্রি-কিক পোস্টে লাগে। ছয়টি 'কি পাস' দেন এবং দুটি বড় গোলের সুযোগ তৈরি করেন। এছাড়া ১২টি ক্রস, ৫টি সফল ড্রিবল এবং ৫০টির মধ্যে ৪১টি সফল পাস সম্পন্ন করেন তিনি।

৯.৩ ম্যাচ রেটিং নিয়ে শেষ ষোলোতে যৌথ সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত খেলোয়াড় হন মেসি। গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার আক্রমণের নেতৃত্ব দিয়ে আবারও প্রমাণ করেছেন, বড় মঞ্চে তিনিই এখনও সবচেয়ে নির্ভরযোগ্য তারকা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।