অসুস্থতার ধাক্কা নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি নরওয়ে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নরওয়ে দলে অসুস্থতার প্রভাব দেখা দিয়েছে। দলটির কোচ স্তোলে সোলবাক্কেন জানিয়েছেন, খেলোয়াড় ও স্টাফদের মধ্যে কাশি-সর্দির উপসর্গ ছড়িয়ে পড়েছে, যদিও পরিস্থিতি খুব গুরুতর নয়। বাংলাদেশ সময় ১২ জুলাই ভোর ৩টায় মুখোমুখি হবে দুই দল।

অসুস্থতার ধাক্কা নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নরওয়ে দলে অসুস্থতার প্রভাব দেখা দিয়েছে। দলটির কোচ স্তোলে সোলবাক্কেন জানিয়েছেন, খেলোয়াড় ও স্টাফদের মধ্যে কাশি-সর্দির উপসর্গ ছড়িয়ে পড়েছে, যদিও পরিস্থিতি খুব গুরুতর নয়। বাংলাদেশ সময় ১২ জুলাই ভোর ৩টায় মুখোমুখি হবে দুই দল।
সোলবাক্কেনের ভাষায়, পুরো সফরকারী দলে ৫০ জনেরও বেশি সদস্য থাকায় এ ধরনের সমস্যা কিছুটা স্বাভাবিক। তিনি বলেন, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন-ই একমাত্র খেলোয়াড়, যার জ্বর হয়েছিল। তবে দলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে কাশি ও গলা খুসখুসের সমস্যা দেখা গেছে। তার মতে, বারবার বিমান ভ্রমণ, শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ এবং ড্রেসিংরুমের মতো পরিস্থিতিও এর পেছনে ভূমিকা রাখতে পারে।

ইরাকের বিপক্ষে নরওয়ের উদ্বোধনী ম্যাচে অনুপস্থিত ছিলেন জর্গেন স্ট্র্যান্ড লারসেন
দুই খেলোয়াড় আক্রান্ত
ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড ইয়র্গেন স্ট্রান্ড লারসেন অসুস্থতার কারণে ইরাকের বিপক্ষে নরওয়ের প্রথম ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে, ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেন ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ভাইরাসজনিত অসুস্থতার কারণে মাঠে নামেননি।
সোলবাক্কেন জানান, পেডারসেনের জ্বর ছিল না এবং তিনি অনুশীলনও করেছিলেন। কিন্তু ম্যাচের দিন সকালে শরীর আর সাড়া দিচ্ছিল না। কোচের ধারণা, বিশ্বকাপের চাপ, টানা দুটি ম্যাচ খেলা এবং মানসিক-শারীরিক ক্লান্তি মিলিয়েই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।
ব্রাজিলকে হারানোর পর বিশ্রাম
ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের এক রাতের ছুটি দেন সোলবাক্কেন। নিজে অবশ্য উদ্যাপনের বদলে হোটেলে ফিরে ম্যাচটি আবার দেখেন। এরপর কিছু বার্তার জবাব দিয়ে অল্প সময়ের জন্য ঘুমান। তার ভাষায়, রাতে ঘুম খুব কম হলেও সকালটা ছিল দারুণ।

ব্রাজিলকে হারানোর পর নরওয়ের হয়ে উদযাপনে নেতৃত্ব দিচ্ছেন হালান্ড
হালান্ডের সামনে নতুন লক্ষ্য
ব্রাজিলকে হারানোর পর ড্রেসিংরুমে এরলিং হালান্ডকে উদ্দেশ করে সোলবাক্কেন মজা করে বলেন, ‘আজ রাতে তুমি বাইরে যেতে পারো।’
এবার হালান্ডের সামনে ইংল্যান্ডের কঠিন পরীক্ষা। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াইটাও জমে উঠেছে। বর্তমানে লিওনেল মেসি (৮), এরপরেই কিলিয়ান এমবাপে এবং হালান্ড—দুজনেরই গোল সংখ্যা সাত।
ইংল্যান্ডও বিশ্রামে
মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ইংল্যান্ডও দুই দিনের বিশ্রাম পাচ্ছে। স্বাগতিক সমর্থকদের তুমুল চাপ, উচ্চতা এবং জ্যারেল কোয়ানসাহর লাল কার্ড—সব প্রতিকূলতা সামলে জয় তুলে নেয় থমাস টুখেলের দল। অধিনায়ক হ্যারি কেইন বলেন, ‘দলের সবাই এখন বিশ্রাম নিয়ে শক্তি ফিরে পেতে চায়। এরপর পুরো মনোযোগ থাকবে নরওয়ের বিপক্ষে বড় লড়াইয়ে।’
অন্যদিকে সোলবাক্কেনও স্বীকার করেছেন, ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তবে তিনি আশা করছেন, দুই দলের লড়াই হবে সমানে সমান এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।