খেলারদেশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে শেষ আটে বেলজিয়াম

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। দলের হয়ে জোড়া গোল করেছেন ডি কেটেলিয়ার। শেষ আটে দলটির প্রতিপক্ষ স্পেন।

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে শেষ আটে বেলজিয়াম

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করেছে বেলজিয়াম

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্র তুলনামূলক তরুণ দল আর গতিময় ফুটবল খেলে। গতিময় ওয়ান টাচ ফুটবল খেলেই সেরা ১৬-তে জায়গা করে নেওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেন কাঁটা দিয়ে কাঁটা তুলেছেন বেলজিয়াম দলের কোচ রুডি গার্সিয়া। বর্ষীয়ান দুই খেলোয়াড় রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনাকে বসিয়ে একাদশে জায়গা দেন তুলনামূলক তরুণদের। এতে ভিন্ন এক বেলজিয়ামকে দেখা যায়। সেনেগালের বিপক্ষে আশ্চর্যজনক জয় দিয়ে রাউন্ড অব সিক্সটিনে আসা বেলজিয়াম এই ম্যাচে শুরু থেকেই গতিশীল ও আক্রমাণাত্মকরূপে দেখা দেয়। খেলা শুরুর ৪৭ সেকেন্ডেই এগিয়ে যেতে পারতো বেলজিয়াম, টিমোথি কাস্টানিয়ার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ।

একের পর এক গতিময় আক্রমণে স্বাগতিক দলের রক্ষণভাগকে দিগভ্রান্ত করে দেয় বেলজিয়ামের আক্রমণভাগ। ম্যাচের নবম মিনিটেই নিকোলাস রাসকিনের পাস থেকে এগিয়ে দেন ডি কেটেলিয়ার।

বেলজিয়ামের তৃতীয় গোলটি শিশুতোষ ভুলে উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক

বেলজিয়ামের তৃতীয় গোলটি শিশুতোষ ভুলে উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক

যুক্তরাষ্ট্রকে আশা দেখান মালিক টিলম্যান। আগের ম্যাচে লাল কার্ড দেখেও ফিফার বিশেষ আইনে খেলা বালাগুনের আদায় করে নেওয়া ফ্রিকিকে গোল করে সমতা ফেরান এই মিডফিল্ডার। আগের ম্যাচেও সরাসরি ফ্রিকিকে গোল করেছিলেন তিনি।

কিন্তু ম্যাচে এগিয়ে যেতে মাত্র দুই মিনিট সময় নেয় বেলজিয়াম। দ্বিতীয় গোলটাও আসে এই ফরোয়ার্ডের কাছ থেকেই। লিয়ান্দ্রো ট্রসারের চমৎকার এক ক্রসে লাফিয়ে উঠে হেডারে বল জালে জড়ান ডি কেটেলিয়ার। প্রথম ও দ্বিতীয় গোলের মধ্যবর্তী সময়ে ব্যবধান আরো বাড়াতে পারতো বেলজিয়াম, কিন্তু তা হয়নি। ম্যাচের প্রথম ১১ মিনিটেই তিনটি অনটার্গেট শট নেয় দলটি!

২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম। কিন্তু আক্রমাণাত্মক খেলা থামায়নি, এমনকি একবারের জন্যও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি। ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্র গোলরক্ষের শিশুতোষ ভুলে একটি গোল উপহার পেয়ে ব্যবধানটা ৩-১ করে ফেলেন হান্স ভানাকেন।

হতোদ্যম না হয়ে যুক্তরাষ্ট্র খেলায় ফেরার চেষ্টা করে। ফরোয়ার্ডদের সুযোগ নষ্টের খেসারতের সঙ্গে কৃতিত্ব দিতে হবে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও।

বেলজিয়ামের হয়ে রোমেলু লুকাকুর ৯৪তম গোল উদযাপন

বেলজিয়ামের হয়ে রোমেলু লুকাকুর ৯৪তম গোল উদযাপন

সিয়াটল স্টেডিয়ামকে বিশাল কবর বানিয়ে যোগ করা সময়ে উল্টো আরেকটি গোল হজম করে স্বাগতিক দল। বেলজিয়াম জার্সিতে রেকর্ড ৯৪তম গোলটি করেন রোমেলু লুকাকু। খেলার সকল বিভাগেই আধিপিত্য দেখিয়ে, ৪-১ গোলের সহজ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম। গোলটি ইঞ্জুরিতে মাঠ ছাড়া সতীর্থ আমাদু ওনানাকে উৎসর্গ করেন লুকাকু। গোলের পর ওনানার জার্সি উঁচিয়ে ধরেন এই বর্ষীয়ান স্ট্রাইকার। শেষ আটে বেলজিয়ামের প্রতিপক্ষ টুনার্মেন্টের অন্যতম ফেভারিট স্পেন।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।