বিশ্বকাপে মিশরের ইতিহাস
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর। মোহাম্মদ সালাহর দল শেষ ষোলোত।

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর, মোহাম্মদ সালাহর দল শেষ ষোলোত
ফুটবলে ইতিহাস গড়ল মোহাম্মদ সালাহ-র মিশর। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বের ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করলো উত্তর আফ্রিকার দেশটি। শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে (২-৪) জয় তুলে নিলো মিশর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। এর ফলও পেয়ে যায় ১৩তম মিনিটে। ইমাম আশুরের গোলে এগিয়ে যায় তারা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফারাওরা।

১৩' ইমাম আশুরের গোলে লিড নেয় মিশর
দ্বিতীয়ার্ধে দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার মোহাম্মদ হানি। সেই গোলে ১-১ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। একই সঙ্গে হানি একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েন—একই বিশ্বকাপ আসরে দুটি আত্মঘাতী গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার তিনি।

৫৫' মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়া ১-১ এ ম্যাচে সমতায় ফেরে
এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো দলই জয়ের গোল খুঁজে না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানে অসাধারণ আত্মবিশ্বাসের পরিচয় দেন মিশর অধিনায়ক মোহাম্মদ সালাহ। নিজের শটটি 'পানেনকা' কৌশলে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় মিশর।

টাইব্রেকারে মিশর অধিনায়ক মোহাম্মদ সালাহ-র পানেনকা শট
নিজেদের ইতিহাসখচিত রাতের জয়ে শেষ ষোলোয় উঠলো সালাহরা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দে।

প্রথম নকআউট পর্ব থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়া
ু২০২৬ বিশ্বকাপে ৩য় বারের মতো নক আউট পর্বে ওঠে অস্ট্রেলিয়া। এর আগে ২০০৬, ২০২২ বিশ্বকাপে তারা ২য় রাউন্ডে অর্থাৎ শেষ ১৬-তে উঠেছিল, কিন্তু নকআউট পর্বে জয়ের দেখা কখনো পায়নি। সেই রেকর্ড গড়তে মিশরের বিপক্ষে মাঠে নামলেও, সকারুসরা এবারও সেই লক্ষ্য বা ইতিহাস এবারের মতো অধরাই রয়ে গেল।

সালাহ-র স্পোর্টসম্যানশিপ

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।