খেলারদেশ

আলজেরিয়ার বিদায়ের দিনে অবসরের ঘোষণা মাহরেজের

বিশ্বকাপের মঞ্চেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ।

আলজেরিয়ার বিদায়ের দিনে অবসরের ঘোষণা মাহরেজের

রিয়াদ মাহরেজ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্বকাপের মঞ্চেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ। সুইজারল্যান্ডের কাছে ২–০ গোলে হেরে আলজেরিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অন্যতম সেরা এই ফুটবলার। ম্যাচ শেষে মাহরেজ বলেন, “দেশের জার্সিতে এটাই আমার শেষ ম্যাচ ছিল।” তার এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো আলজেরিয়ার হয়ে দীর্ঘ এক আন্তর্জাতিক ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন মাহরেজ। এই সময়ে তিনি করেছেন ৪০টি গোল, পাশাপাশি অসংখ্য গোলেও রেখেছেন অবদান। দীর্ঘদিন আলজেরিয়ার আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন এই উইঙ্গার। তার নেতৃত্ব ও অভিজ্ঞতায় দলটি একাধিক বড় টুর্নামেন্টে সফলতা পেয়েছে।

দেশের জার্সিতে এটাই আমার শেষ ম্যাচ ছিল।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে রিয়াদ মাহরেজ

বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠার পর সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াই করলেও শেষ পর্যন্ত ২–০ ব্যবধানে পরাজিত হয় আলজেরিয়া। সেই হারেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় উত্তর আফ্রিকার দেশটি। আর সেই ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মাহরেজ।

ফুটবলকে বিদায় বললেন মাহরেজ

ফুটবলকে বিদায় বললেন মাহরেজ

ক্লাব ক্যারিয়ারে মাহরেজের অর্জন ক্লাব ফুটবলেও রিয়াদ মাহরেজ গড়েছেন ঈর্ষণীয় সাফল্যের ক্যারিয়ার। ইংল্যান্ডে লেস্টার সিটির হয়ে রূপকথার মতো ২০১৫–১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। পরে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে একের পর এক শিরোপা জিতেছেন পেপ গার্দিওলার দলের হয়ে। এছাড়া সৌদি আরবের ক্লাব আল-আহলির হয়েও মহাদেশীয় সাফল্য পেয়েছেন। ক্লাব পর্যায়ের মাহরেজ জিতেছেন ৫টি প্রিমিয়ার লিগের শিরোপা। এরমাঝে রয়েছে লেস্টার সিটির হয়ে একটি ও ম্যানচেস্টার সিটির হয়ে চারটি। এছাড়াও ম্যান সিটির হয়ে জিতেছেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। একই ক্লাবের হয়ে দুইবার এফএ কাপ, তিনবার লিগ কাপ বা কারাবাও কাপ, একবার এফএ কমিউনিটি শিল্ড। লেস্টারের হয়ে জিতেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপও। বর্তমানে সৌদি আরবের আল আহলিতে খেলা মাহরেজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট জিতেছেন দুইবার ও সৌদি সুপার কাপ জিতেছেন একবার

রিয়াদ মাহরেজের অবসরের মধ্য দিয়ে আলজেরিয়ার ফুটবলের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। ক্লাব ফুটবলে তিনি খেলা চালিয়ে গেলেও জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না দেশটির অন্যতম সফল এই তারকাকে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।