খেলারদেশ

নকআউট পর্বের 'কুফা' কাটালো স্পেন

১৬ বছর পর নকআউট পর্বের ম্যাচ জিতলো স্পেন। অস্ট্রিয়াকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে লা লোজারা।

নকআউট পর্বের 'কুফা' কাটালো স্পেন

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন মিকেল ওয়রাজাবাল

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ম্যাচের শুরু থেকেই তুমুল আক্রমণাত্মক মুডেই শুরু করে স্পেন। যেন হাফটাইমের আগেই ম্যাচের রেজাল্ট নিশ্চিত করতে চায় সাবেক চ্যাম্পিয়নরা। হ্যাঁ, অনেকটা তেমনই তেড়ে ফুরে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিলো লামিন ইয়ামালরা।

কিন্তু ম্যাচের যে একটা অলিখিত লড়াই দুই দলের কোচেরও তা মনে করিয়ে দিলো স্পেন বনাম অস্ট্রিয়ার ম্যাচ। ডাগ আউটে থাকা স্পেনের কোচ ইউরোজয়ী লুইস দে লা ফুয়েন্তে, অপর প্রান্তে গেগেন প্রেসিংয়ের জনক রালফ রাগনিক। দুই কোচের ট্যাকটিক্যাল ব্যাটেল যেন ফুটে উঠেছে স্পেন-অস্ট্রিয়ার ম্যাচে। স্প্যানিশ প্লেয়ারদের গতি আর নিখুঁত পাসের সাথে অস্ট্রিয়ার দারুন প্রেসিং। যেন সেয়ানে সেয়ানে লড়াই। আর সেই লড়াইয়ের মাঝ থেকে ব্যক্তিগত নৈপুণ্যে লামিন, পেদ্রীদের সৃজনশীলতা এসে ধাক্কা দিচ্ছিলো, তখনই ভেঙে পড়ছিল অস্ট্রিয়ান রক্ষণদুর্গ। এরই মাঝে ছত্রিশ মিনিটে বাম প্রান্ত থেকে উইংব্যাক মার্ক কুকুরেয়ার দারুণ এক পাসে অস্ট্রিয়ার জালে বল পাঠিয়ে দেন মিকেল ওয়রাজাবাল। এক শূন্য গোলে এগিয়ে যায় লা রোজারা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ লিড নিয়েই বিরতিতে যায় দুই স্পেন।

স্পেনের দ্বিতীয় গোলদাতা পেদ্রো পোরো

স্পেনের দ্বিতীয় গোলদাতা পেদ্রো পোরো

দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হবার পর স্পেন আক্রমণের ধার বাড়ায় আরও। বলের দখল ও গোলপোস্টে শটের পরিমাণও বাড়তে থাকে সমান হারে। কিন্তু গোলটাই আসছিলো না আর। মাঝে বেশ কিছু চমকও দেখিয়েছে স্পেনের পোস্টার বয় লামিন ইয়ামাল। কিন্তু গোলটাই ধরা দিচ্ছিলো না তাকেও। শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয় গোল আসলো ৬৮ মিনিটে। দানি ওলমোর শট অস্ট্রিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় অ্যালেক্স বায়ের কাছে। বক্সের মধ্যে দারুণ ক্রস করলে হেডে ব্যবধান দ্বিগুণ করতে ভুলেন নি পেদ্রো পোরো।

ম্যাচের গতি ও ধরণে তখনই ম্যাচ শেষ হয়ে গিয়েছিলো বলাই যেতো। বাকিঁ ছিলো অস্ট্রিয়ার কফিনে শেষ প্যারেক ঠোকা। সেটাও হয়ে যায় ৮৮ মিনিটে। এবার বাম প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার দারুণ ক্রসে আরও সুন্দর ফিনিংশে গোল করেন ওয়রাজাবাল। এ নিয়ে বিশ্বকাপে চতুর্থ গোল করলেন এই স্প্যানিশ স্ট্রাইকার।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।