খেলারদেশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বসনিয়াকে বিদায় করলো দশজনের যুক্তরাষ্ট্র

রাউন্ড অব থার্টি টুর ম্যাচে দশজনের দল নিয়েও বসনিয়া-হার্জিগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

বসনিয়াকে বিদায় করলো দশজনের যুক্তরাষ্ট্র

গোলের পর সতীর্থদের সাথে উদযাপনে ফোলারিন বালাগুন

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

গ্রুপ পর্বে আগা-গোড়া আক্রমাণাত্মক ফুটবল খেলা যুক্তরাষ্ট্র নকআউট ম্যাচের শুরুটা করে সাবধানে। প্রথমে গোলের সুযোগ তৈরি করে সফল হয়নি বসনিয়া। তবে স্বাগতিক দলের গোলরক্ষকের দৃঢ়তায় সফল হয়নি।

আস্তে আস্তে গা ঝাড়া দিয়ে জেগে ওঠে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর দল যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ বসনিয়ার রক্ষণভাগে একের পর এক হানা দিতে থাকে।

বাম প্রান্ত দিয়েই বেশি আক্রমণ করে যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিককে সামলাতে হিমশিম খায় বসনিয়া। সফলতা আসে প্রথমার্ধের শেষ মিনিটে। ফোলারিন বালাগুনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ক্যালিফোর্নিয়ায় বিরতি শেষেই আরেক গোলে এগিয়ে যেতে পারতো যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে বালাগুনের আরেকটি গোলের প্রচেষ্টা গোলবারের কারণে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের মিনিট ছয়েক পার না হতেই তিনটি পরিবর্তন আনেন বসনিয়া-হার্জেগোভিনা কোচ বারবারেস। তাতে আক্রমণে ধার বাড়ে বসনিয়ার। যুক্তরাষ্ট্রও সমানতালে খেলতে থাকে।

৬৪ মিনিটে দুর্ঘটনাবশত বসনিয়ান ডিফেন্ডার মুহারেমোভিচের অ্যাকিলিসে ট্যাকল করেন বালাগুন। ভিএআরের সহায়তায় মাঠের পাশে মনিটরে চেক করে তাকে লালকার্ডের সিদ্ধান্ত দেন ব্রাজিলিয়ান রেফারি।

জিনেদিন জিদানের পর বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করে লাল কার্ড দেখা দ্বিতীয় খেলোয়াড় হয়ে যান বালাগুন। ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে মার্কো মাতেরেজ্জিকে মাথা দিয়ে গুঁতা দিয়ে লালকার্ড দেখেছিলেন ফ্রান্সের গোলদাতা জিদান।

দশজনের দল নিয়ে রক্ষণে বেশি মনযোগ দেয় যুক্তরাষ্ট্র, বল বেশি দখলে রাখে বসনিয়া। কিন্তু সমতা ফেরানোর মতো যথেষ্ট সুযোগ তৈরি করতে পারনি।

সরাসরি ফ্রিকিক থেকে গোল করার পর যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার মালিক টিলম্যান

সরাসরি ফ্রিকিক থেকে গোল করার পর যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার মালিক টিলম্যান

কাউন্টার অ্যাটাকে ৮২ মিনিটে ডিবক্সের সামান্য বাইরে ফ্রিকিক পায় যুক্তরাষ্ট্র। ফ্রিকিক থেকে সরাসরি গোল করে ব্যবধান ২-০ করেন মালিক টিলম্যান। চলতি বিশ্বকাপে সরাসরি ফ্রিকিক থেকে ৬ষ্ঠ গোল এটি।

শেষ পর্যন্ত দশজনের দল নিয়েও ২-০ গোলের জয় নিয়ে শেষ ১৬ নিশ্চিত করে যুক্তরাষ্ট্র, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। ম্যাচটিতে এই বিশ্বকাপে তিন গোল করা ফোলারিন বালাগুনকে ছাড়াই যুক্তরাষ্ট্রকে নামতে হবে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।