নরওয়ে ম্যাচে পাকেতার বিকল্প কে?
ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকেতার গুরুতর পেশির চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলকে নতুন সমাধান খুঁজতে হচ্ছে। নরওয়ে ম্যাচে পাকেতার বিকল্প কে হতে যাচ্ছে? কী পরিকল্পনা ডন কার্লোর? পুরো বিশ্বকাপে চারটি ম্যাচেই একাদশে থাকা পাকেতার অনুপস্থিতিতে প্রধান কোচ কার্লো আনচেলত্তি কয়েকটি বিকল্প বিবেচনা করছেন।

ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমার
ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকেতার গুরুতর পেশির চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলকে নতুন সমাধান খুঁজতে হচ্ছে।

লুকাস পাকেতা, গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়েন প্রথমার্ধ শেষে
পুরো বিশ্বকাপে চারটি ম্যাচেই একাদশে থাকা পাকেতার অনুপস্থিতিতে প্রধান কোচ কার্লো আনচেলত্তি কয়েকটি বিকল্প বিবেচনা করছেন—

দানিলো সান্তোস
১. দানিলো সান্তোস
বোটাফোগোর মিডফিল্ডার দানিলো সান্তোস একই পজিশনে খেলেন। মরক্কো, হাইতি ও জাপানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছেন। আনচেলত্তি যদি একই কৌশল ধরে রাখতে চান, তাহলে দানিলোই সবচেয়ে সম্ভাব্য বিকল্প।

নেইমার
২. নেইমার জুনিয়র
ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমার। তাকে খেলালে সৃজনশীলতা ও আক্রমণের ধার বাড়বে। তবে পাকেতার মতো প্রেসিং ও রক্ষণে অবদান পাওয়া যাবে না। এছাড়া নেইমারকে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নামানোর পরিকল্পনা থাকে ডন কার্লোর। সুতরাং শুরুর একাদশেই নেইমার নামবেন—এমন সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ।

এন্ড্রিক
৩. এন্ড্রিক ফেলিপে
‘জাপানের বিপক্ষে পাকেতা চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর আনচেলত্তির প্রথম পছন্দ ছিলেন এন্ড্রিক। তখন ম্যাথিউস কুনিয়া কিছুটা নিচে নেমে মিডফিল্ডে অবদান রাখেন, এবং এন্দ্রিক কেন্দ্রীয় আক্রমণভাগের দায়িত্ব নেন। এতে ব্রাজিল আক্রমণভাগে চারজন খেলোয়াড় নিয়ে খেলে।

গ্যাব্রিয়েল মার্টিনেল্লি
৪. গ্যাব্রিয়েল মার্টিনেল্লি
জাপানের বিপক্ষে বদলি হিসেবে নেমে তিনি কেন্দ্রীয় ভূমিকায় খেলেন এবং এন্ড্রিকের সঙ্গে জুটি গড়েন। দুই প্রান্তে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও রায়ান। এতে বোঝা যায়, মার্টিনেল্লিকে কেন্দ্রীয় ভূমিকায় ব্যবহার করার কথাও চিন্তায় রেখেছেন আনচেলত্তি।

লুইজ এনরিকে
৫. বাইরের সম্ভাবনা
এর বাইরে ইগর থিয়াগো ও লুইজ এনরিকে আলোচনায় থাকলেও, আপাতত তাদের সম্ভাবনা তুলনামূলক কম। এই দুজনের ক্ষেত্রে, লুইজ এনরিকের সম্ভাবনা ইগর থিয়াগোর চাইতে বেশি।

ইগর থিয়াগো
তবে পাকেতার বদলি খেলোয়াড় হিসেবে কে শুরুর একাদশে থাকবেন তা আগামী কয়েক দিনের অনুশীলনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আনচেলত্তি।

রনক জামান
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।