খেলারদেশ

ইংল্যান্ডের ড্রয়ের আগে মেজাজ হারালেন বেলিংহাম

ম্যাচে গোল নেই, উত্তাপ ছিল—ঘানার ডাগআউটে ক্ষোভ ঝাড়লেন বেলিংহাম। যদিও 'ম্যান অব দ্যা ম্যাচ' হন বেলিংহাম। তবে ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি বলেন, 'এই ম্যাচে এটার যোগ্য আমি না। ঘানার কোনো প্লেয়ার এর দাবিদার।'

ইংল্যান্ডের ড্রয়ের আগে মেজাজ হারালেন বেলিংহাম
রনক জামান
By রনক জামান

ফিফা বিশ্বকাপ ২০২৬, গ্রুপ ‘এল’ এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় ২৪ জুন রাত ২টায় মাঠে নামে ইংল্যান্ড ও ঘানা।

যুক্তরাষ্ট্রের ফক্সবোরো স্টেডিয়ামে, দুই দলের কেউ গোলের দেখা না পেলেও—ম্যাচটিতে উত্তাপ ছিল যথেষ্ট। তবে সেটা মাঠের বাইরে, ডাগআউটে। এতে ফলাফলের চাইতে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন জুড বেলিংহাম। মধ্যবিরতির বাঁশি বাজার পর ঘানার ডাগআউটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের এই মিডফিল্ড তারকা। এতে সাইডলাইনে কিছুক্ষণের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

Image

প্রথমার্ধে থমাস টাসেলের “থ্রি লায়নস” আক্রমণভাগে আধিপত্য বিস্তার করেও ঘানার রক্ষণভাগের কমপ্যাক্ট লো-ব্লক শিল্ড ভাঙতে হিমশিম খায়। সেই হতাশার ছাপ স্পষ্টতই দেখা যাচ্ছিল বেলিংহামের আচরণে।

মধ্য-বিরতির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ঘানার বেঞ্চের দিকে এগিয়ে যান রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। সেখানে ঘানার কোচিং স্টাফদের সঙ্গে তাঁর উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ঘানার প্রধান কোচ কার্লোস কুইরোজও বেলিংহামের উদ্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।

পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ইংল্যান্ডের ফরোয়ার্ড মরগান রজার্স এসে বেলিংহামকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এবং সতীর্থকে নিয়ে টানেলের দিকে চলে যেতে সক্ষম হন।

টিভি রিপ্লেতে দেখা যায়, তাঁকে টেনে নিয়ে যাওয়ার সময়, সরে যেতে যেতে ঘানার বেঞ্চের দিকে ফিরে অশালীন ভাষায় মন্তব্য করছিলেন ইংলিশ মিডফিল্ডার। রিপ্লেতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি পেছনে ফিরে বারবার ক্ষিপ্তভাবে ‘এফ*** অফ/ইউ’ বলছিলেন ঘানার স্টাফদের।

Image

ঘটনার বাজে প্রভাব দুইপক্ষের মাঝে পড়লেও, ম্যাচ রেফারি তৎক্ষণাৎ কোনো শাস্তির ব্যবস্থা নেননি। এমনকি জুড বেলিংহাম বা ঘানার কোচ কার্লোস কুইরোজ—দুজনের কাউকেই সতর্ক করা হয়নি।

Image

দ্বিতীয়ার্ধে দুই দল শান্তভাবেই মাঠে ফেরে। খেলোয়াড়দের মধ্যেও এর কোনো উত্তেজনা দেখা যায়নি। ৭৯ শতাংশ বল পায়ে রেখে, ১৯টি শট করেও ইংলিশরা ডেডলক ভাঙতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ঘানার রক্ষণাত্মক লড়াইয়ে আটকে যায় ম্যাচটি। গোলশূন্যভাবে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

Image

যদিও ম্যাচটিতে 'ম্যান অব দ্যা ম্যাচ' হন জুড বেলিংহাম। তবে পোস্ট-ম্যাচ সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এটার যোগ্য ছিলাম না। ঘানার কোনো প্লেয়ার এর দাবিদার।'

রনক জামান

রনক জামান

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।