মার্শালের পর সাদিকুর-অঙ্কনের সেঞ্চুরি
টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন সাদিকুর রহমান।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় দিনে দেখা মিলেছে তিন সেঞ্চুরির। চট্টগ্রাম বিভাগের ওপেনার সাদিকুর রহমান টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। আর অভিজ্ঞ মার্শাল আইয়ুব প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৩০তম ও মাহিদুল ইসলাম অঙ্কন পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন।
চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান এনসিএলের প্রথম রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ১১৫ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন। পরের ম্যাচে বরিশালের বিপক্ষে খেললেন নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সেরা ইনিংস।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা এই ওপেনার ১৬৩ বলে খেলেন ১৪৯ রানের ইনিংস। এটি তার ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। তার ওয়ানডে স্টাইলের এই ইনিংসে ছিল ১৯ চার ও দুই ছক্কা।
তার দারুণ ব্যাটিংয়ে ভর করে রানপাহাড়ের পথে এগোচ্ছে চট্টগ্রাম বিভাগ।
অন্যদিকে সিলেটের বিপক্ষে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন ঢাকার দুই ব্যাটার। প্রথম দিনে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন নাঈম শেখ। প্রথম দিনেই সেঞ্চুরির আশা জাগানো মার্শাল আইয়ুব ৩০তম সেঞ্চুরি করে থেমেছেন ১৭৫ রানে। প্রতি মৌসুমে নিয়মিত রান করা এই ব্যাটার এই ইনিংস খেলেছেন ২৪০ বলে। তার ইনিংসে ছিল ১৯ চার ও এক ছয়।

সেঞ্চুরির পর উদযাপণ করছেন মার্শাল আইয়ুব, পাশে দাঁড়িয়ে আছেন অঙ্কন। পরে তার ব্যাটেও এসেছে সেঞ্চুরি। ছবি-বিসিবি।
অন্যদিকে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন থেমেছেন ১০৮ রানে। সাম্প্রতিক সময়ে দারুন ছন্দে থাকা এই ক্রিকেটার ১৪১ বলে খেলেন এই ইনিংস। তার ইনিংসে ছিল ১০ চার ও দুই ছক্কা।
তাদের দুজনের সঙ্গে নাঈমের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ঢাকা বিভাগ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটমাইলফলকে মমিনুল-সাদমান
বাংলাদেশের ক্রিকেটদুই দফায় খেলা বন্ধ, ঢাকা টেস্টে বাংলাদেশের দিন
বাংলাদেশের ক্রিকেটলিটনকে নিয়ে অনিশ্চিত অধিনায়ক শান্ত
বাংলাদেশের ক্রিকেটমাঠে ফিরতে প্রস্তুত লিটন
বাংলাদেশের ক্রিকেটবিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।