ব্রুক-বাটলারের ব্যাটিং ঝড়ের পর বাকেরের দারুণ বোলিং
অধিনায়ক ব্রুকের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ভর করে বড় জয় পেয়েছে ইংল্যান্ড।

তৃতীয় ওভারের প্রথম বলে অভিষিক্ত আনুউরিন ডোনাল্ডের উইকেট হারায় ইংল্যান্ড। এতে অবশ্য দমে যায়নি দলটি। উল্টো শ্রীলঙ্কান বোলারদের উপর তান্ডব চালালেন জস বাটলার ও হ্যারি ব্রুক। তাদের দুজনের ব্যাটে ভর করে আড়াইশ’র বেশি রানের সংগ্রহ পায় দলটি। পরে সেই লক্ষ্যে দেড়শর আগেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
সাউথহ্যাম্পটনে আগে ব্যাটিংয়ে নেমে হ্যারি ব্রুকের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২৫৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে, ৬ বল বাকি থাকতে ১৩৫ রানে অলআউট হয় লঙ্কানরা। এতে ১১৯ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।
আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেটে ব্রুক-বাটলার জুটি যোগ করে ৬০ বলে ১২৮ রান। বাটলার ৪৪ বলে ৮০ রানে ফিরলে ভাঙ এই জুটি। তার বিদায়ের পর ঝড় থামাননি ব্রুক। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া এই ডানহাতি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৯ বলে ১১৯ রানের ইনিংস খেলে।
তার ইনিংসে ছিল ১০ চার ও ছয় ছয়। এছাড়া উইল জ্যাকস ১২ বলে ২১ রানের এক ক্যামিও ইনিংস খেলেন।
শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৪ রানে নেন এক উইকেট।
জবাবে, প্রথম ওভারে কোন রান নিতে পারেনি শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে ৩২ রান করতে হারিয়ে বসে ৩ উইকেট।
শুরুতেই ধাক্কা খাওয়া দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন দুনিথ ভেল্লালেগে। তার ২১ বলের ইনিংসে ছিল চার চার ও দুই ছয়। এছাড়া দাসুন শানাকার ব্যাটে আসে ২৪ রান। তাদের দুজনের ব্যাটে ভর করে তিন অঙ্ক ছুঁতে পারে দলটির ইনিংস। শেষ পর্যন্ত অলআউট হয় ১৩৫ রানে।
ইংল্যান্ডের হয়ে সনি বেকার ১২ রানে নেন তিন উইকেট। এছাড়া জেমি ওভারটন ও লিয়াম ডসন দুইটি করে উইকেট শিকার করেন।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটনীতিশের বোলিং তোপের পর স্যামসন-অভিষেকের ব্যাটিং ঝড়
ক্রিকেটটেইলরের রেকর্ডের দিনে জিম্বাবুয়ের হার
ক্রিকেটএবার ইমরানের পক্ষে সাত অজি অধিনায়ক
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।