ব্রাজিল
আনচেলত্তির নজরে তিন ব্রাজিলিয়ান
পিএসজি-লিল ম্যাচে আনচেলত্তির নজরে তিন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাইয়ে ব্যস্ত কার্লো আনচেলত্তি। এবার ফ্রান্সে বসে এক ম্যাচেই নজর রাখলেন তিন ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ওপর।

কার্লো আনচেলত্তি
ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন কার্লো আনচেলত্তি। এবার ফ্রান্সে বসে এক ম্যাচেই নজর রাখলেন তিন ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ওপর।

পল ক্লেমেন্টের সঙ্গে কার্লো আনচেলত্তি, পিএসজি বনাম লিলের ম্যাচে
শুক্রবার লিলের পিয়ের-মরোয়া স্টেডিয়ামে লিল ও পিএসজির ২-২ গোলের ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন আনচেলত্তি। মূলত ছেলে দাভিদে আনচেলত্তির কোচিং দেখা উদ্দেশ্য হলেও ম্যাচে থাকা তিন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকেও কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন তিনি।
তারা হলেন আলেক্সসান্দ্রো, মারকিনিওস ও লুকাস বেরালদো। তিনজনই ম্যাচটিতে শুরু থেকে খেলেছেন। পিএসজির অধিনায়ক মারকিনিওস তো যোগ করা সময়ের গোলে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

পিএসজির অধিনায়ক মারকিনিওস তো যোগ করা সময়ের গোলে দলকে সমতায় ফেরান
ডার্বি কাউন্টির পথে হামজা চৌধুরী

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কাউটিংয়ের বিষয়টিও নিশ্চিত করেছেন আনচেলত্তি। পল ক্লেমেন্টের সঙ্গে ম্যাচটি দেখার একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি এবং তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। গতকাল ফ্রান্সে পল ক্লেমেন্টের সঙ্গে লিল ও পিএসজির ম্যাচ দেখেছি। সেখানে আলেক্সসান্দ্রো, মারকিনিয়োস ও বেরালদোর দিকে নজর রেখেছি।”
আনচেলত্তির এই পর্যবেক্ষণ ব্রাজিল দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় দলের আসন্ন আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে সম্ভাব্য খেলোয়াড়দের পারফরম্যান্স সরাসরি দেখছেন তিনি। তিন ডিফেন্ডারের মধ্যে মারকিনিয়োস সবচেয়ে অভিজ্ঞ। দীর্ঘদিন ধরে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম ভরসা তিনি। অন্যদিকে বেরালদো ও আলেক্সসান্দ্রো তুলনামূলকভাবে তরুণ এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারেন।
এদিকে লিলের কোচ হিসেবে আনচেলত্তির ছেলে দাভিদে দায়িত্ব পালন করছেন। ফলে পারিবারিক কারণেও ম্যাচটিতে উপস্থিত থাকার যথেষ্ট কারণ ছিল ব্রাজিল কোচের। তবে ম্যাচটিকে জাতীয় দলের খেলোয়াড় পর্যবেক্ষণের সুযোগ হিসেবেও কাজে লাগিয়েছেন তিনি।
ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলো সামনে রেখে এখন থেকেই খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করছেন আনচেলত্তি। আর লিল-পিএসজির ম্যাচে তিন ডিফেন্ডারের ওপর তার বিশেষ নজর দেওয়ার কারণ, ব্রাজিলের রক্ষণভাগে জায়গা পাওয়ার লড়াইয়ে তাদের পারফরম্যান্স কতটা গুরুত্ব রাখবে, তাই দেখা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগ অভিযানে বার্সার প্রতিপক্ষ ফেইনুর্দ
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, জয় ভিলা-বেতিস-ডর্টমুন্ডের
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।