শেষ মুহূর্তের গোলে লিলের সঙ্গে পিএসজির নাটকীয় ড্র
২-০ গোলে পিছিয়ে পড়েও লিগ ওয়ানের খেলায় লিলের সঙ্গে নাটকীয় ড্র করেছে চ্যাম্পিয়ন পিএসজি

পিএসজি অধিনায়ক মার্কিনিওস
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিলে। পঞ্চম মিনিটে আশরাফ হাকিমির শট পোস্টে লেগে ফিরে আসার পর পিএসজিও বেশ কিছু সুযোগ তৈরি করে। তবে গোলের দেখা আগে পায় স্বাগতিকরাই।
২১ মিনিটে অলিভিয়ের জিরুর সহায়তায় হাকন হারাল্ডসন ডান পায়ের শটে বল জালে পাঠান। ভিএআর পর্যালোচনার পর নিশ্চিত হয় গোলটি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৪৬ মিনিটে দেজায়ের দুয়ে কে তুলে খিচা কাভারাসখেলিয়াকে মাঠে নামান পিএসজি কোচ লুইস এনরিকে। একের পর এক আক্রমণ করেও অবশ্য কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না সফরকারীরা।
উল্টো ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিল। জিরুর পাস থেকে বক্সের ডান দিক দিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন দিলানে বাকওয়া। তখন মনে হচ্ছিল, পিএসজির হারই সময়ের ব্যাপার।
কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে বদলে যায় পুরো চিত্র। ৯১ মিনিটে মিকা গডটসের সহায়তায় বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে পিএসজিকে ম্যাচে ফেরান ভিতিনহা।
যোগ করা সময়েও আক্রমণ অব্যাহত রাখে পিএসজি। শেষ পর্যন্ত ৯৫ মিনিটে কর্নার থেকে ভিতিনহার ক্রসে হেড করে বল জালে পাঠান অধিনায়ক মারকিনিওস। তাতেই ২-২ সমতায় ফেরে পিএসজি।
শেষ পর্যন্ত দুই গোলের লিড হারিয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে লিল। অন্যদিকে প্রায় হেরে যাওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে স্বস্তি নিয়েই ফিরেছে পিএসজি।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগ অভিযানে বার্সার প্রতিপক্ষ ফেইনুর্দ
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, জয় ভিলা-বেতিস-ডর্টমুন্ডের
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।