বুন্দেস লিগা
শেষ চার মিনিটের ঝড়ে বরুশিয়ার ড্র
ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে বরুশিয়া ডর্টমুন্ড। মনে হচ্ছিল, বুন্দেসলিগায় টানা পঞ্চম জয়ের পথে কোনো বাধাই নেই তাদের। কিন্তু শেষ চার মিনিটে বদলে গেল সব হিসাব। দুই গোল করে নাটকীয়ভাবে ম্যাচে ফিরল ভের্ডার ব্রেমেন। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো ডর্টমুন্ডকে।

শুক্রবার রাতে নিজেদের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ডর্টমুন্ড। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত। ফাবিও সিলভার পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ড্যানিয়েল সভেনসন।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো শ্লটারবেক। কর্নার থেকে জোয়ি ফেরমানের ক্রসে হেডে বল জালে পাঠান ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর স্বাগতিক সমর্থকেরা জয়ের আনন্দ উদ্যাপন করতে শুরু করেছিলেন।
মাঠে ফিরেই গোল করলেন রোনালদো

কিন্তু ম্যাচের শেষ দিকে পাল্টা আঘাত হানে ব্রেমেন। ৮৮ মিনিটে দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে ব্যবধান কমান লুডোভিট রেইস। তাঁর ডান পায়ের শট পোস্টে লেগে জালে জড়ায়। তাতে ম্যাচে ফেরার আশা পায় সফরকারীরা।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেই আশা পূরণও হয়। মার্কো গ্রুলের ক্রস থেকে হেডে গোল করেন নিকোলাস ফুলক্রুগ। তাঁর গোলে ২-২ সমতা ফেরায় ব্রেমেন। সাবেক ডর্টমুন্ড ফরোয়ার্ডের এই গোলেই শেষ মুহূর্তে পয়েন্ট হারায় স্বাগতিকেরা। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল ডর্টমুন্ড। গোলের জন্য ২১টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ব্রেমেনের শট ছিল ১১টি, লক্ষ্যে চারটি। তবে শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে ছিল সফরকারীরাই।
এই ড্রয়ে বুন্দেসলিগায় টানা পঞ্চম জয়ের অপেক্ষা বাড়ল ডর্টমুন্ডের। অন্যদিকে, দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতা ফেরানো ব্রেমেন পেল গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়ালের জয়ের রাতে ভিনিসিয়ুসের লাল কার্ড
ক্লাব ফুটবলগেতাফের বিপক্ষে বার্সেলোনার গোল উৎসব
ক্লাব ফুটবলআর্সেনালের ঘাম ঝরানো, চেলসির সহজ জয়
ক্লাব ফুটবলমাঠে ফিরেই গোল করলেন রোনালদো
ক্লাব ফুটবলম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে পেপ গার্দিওলা
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।