খেলারদেশ

আন্তর্জাতিক ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ জিতলো ইংল্যান্ড

ইংল্যান্ডে শ্রীলঙ্কার চলমান সফরটি সফরকারীদের জন্য সুখকর হচ্ছে না। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি২০ সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা ছয় উইকেটে হেরেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ জিতলো ইংল্যান্ড

ইংলিশ কন্ডিশনে শ্রীলঙ্কার দুর্দশা

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ওয়েলসের রাজধানী কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত শ্রীলঙ্কার শুরুটা দারুণ হয়। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা আর লাহিরু উদারা মিলে ৫৬ রান তুলে ফেলেন। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। ৬ষ্ঠ ওভারের ৩য় ও ৪র্থ বলে ২১ রান করা উদারার সঙ্গে কামিল মিশারার উইকেট শিকার করেন তিনি।

লড়াই জারি রাখার চেষ্টা করেন অপর ওপেনার নিসাঙ্কা। কিন্তু ২১ বলে ৩৭ রান করে নিসাঙ্কা জেমি ওভারটনের শিকার হবার পর লঙ্কানদের ইনিংস মন্থর হয়ে যায়। অধিনায়ক চারিথ আসালঙ্কা ৩১ বলে ৩১ ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ২২ বলে ২৭ রানের ইনিংসে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৪৫ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায়।

৩২ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ডসন। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার ও জেমি ওভারটন। প্রথম ম্যাচের বোলিং নায়ক সোনি বেকার মাত্র উইকেট নিলেও চার ওভারে মাত্র ১৫ রান খরচ করেন।

তিন উইকেট ও দুই ক্যাচ নিয়ে ম্যাচ সেরা লিয়াম ডসন

তিন উইকেট ও দুই ক্যাচ নিয়ে ম্যাচ সেরা লিয়াম ডসন

১৪৬ রানের জয়ের লক্ষ্য ইংল্যান্ড মাত্র ১২.১ ওভারেই টপকে যায়। ব্যাট করতে নামা ইংল্যান্ডের প্রথম চার ব্যাটার-ই লঙ্কান বোলারদের ওপর চড়াও হন বাটলার ৩০, ডোনাল্ড ২১ ও হ্যারি ব্রুক ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেও, টম ব্যান্টন তাণ্ডব চালিয়ে যান চার ছক্কা ও দুই চারে ২৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নিয়েছেন চামিরা, ইশান মালিঙ্গা, হাসারাঙ্গা ও অভিষিক্ত থারিন্ডু রত্নায়েকে।তিন উইকেটের সঙ্গে দুটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসন।

নিয়ম রক্ষার তৃতীয় অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে, ১৯ এপ্রিল শনিবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।