আন্তর্জাতিক ক্রিকেট
অভিষেকের রেকর্ডময় এক শতক
ভারতীয় এই ব্যাটার যখন শতক স্পর্শ করেছেন তখন ভারতের ইনিংসের বয়স ছিল মাত্র ৮.৩ ওভার।

আফগানিস্তানের বিপক্ষে অভিষেক শর্মা ব্যাটিং করলেন ৯.৫ ওভার পর্যন্ত। যতক্ষণ ব্যাটিং করলেন, ততক্ষণ আফগান বোলারদের উপর রীতিমতো তান্ডব চালালেন এই বাঁহাতি ওপেনার। ৩৪ বলে ১০৮ রানের এক ইনিংসে উলট-পালট করেছেন রেকর্ডবই।
মাত্র ৩০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন অভিষেক। তাতে আইসিসি পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি। সব দেশ মিলিয়ে এটা তৃতীয় দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি।
এই ভারতীয় ব্যাটারের উপরে আছেন শুধুমাত্র এস্তোনিয়ার সাহিল চৌহান (২৭ বল) ও তুরস্কের মুহাম্মদ ফাহাদ (২৯ বল)। সাহিল সাইপ্রাসের বিপক্ষে ২০২৪ সালে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। আর ফাহাদ ২০২৫ সালে বুলগেরিয়ার বিপক্ষে শতক স্পর্শ করেন ২৯ বলে।
২৬ বছর বয়সী অভিষেক যখন সেঞ্চুরি পূর্ণ করেন, তখন ভারতীয় ইনিংসের বয়স মাত্র ৮.৩ ওভার। এর আগে এতো দ্রুততম সময়ে সেঞ্চুরি করেননি কোনো ব্যাটার। এই রেকর্ড গড়ার পথে নিজের পুরোনো কীর্তি ভেঙেছেন তিনি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার। তার শতক পূরণের সময় ইনিংসের বয়স ছিল ১০.১ ওভার।
তিন নম্বরে আছেন কুইন্টন ডি কক। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সেঞ্চুরির সময় দক্ষিণ আফ্রিকার ইনিংসের বয়স ছিল ১০.২ ওভার। চার নম্বরে থাকা রোহিত শর্মা ২০১৭ শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন ১১.২ ওভারের সময়।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি অভিষেক শর্মার ১০ম সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই সংস্করণে তার সমান সেঞ্চুরি আছে শুধুমাত্র বিরাট কোহলির। রোহিত শর্মা, লোকেশ রাহুল ও সাঞ্জু স্যামসনের আছে আটটি করে সেঞ্চুরি।
আফগানিস্তানের বোলারদের তুলোধনা করেন ১০৮ রানের ইনিংস খেলার পথে অভিষেক হাঁকান ১১ ছয় ও ৯ চার। অর্থাৎ, তার ১০৮ রানের ১০২ রানই এসেছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। শতাংশের হিসেব কষলে তা দাঁড়ায় ৯৪.৪৪%।
টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে শতাংশের হিসেবে কেউ তার চেয়ে রান বাউন্ডারি থেকে আদায় করতে পারেননি। তুরস্কের ফাহাদ দ্বিতীয় সর্বোচ্চ ৯৩.৩৩ শতাংশ রান বাউন্ডারি থেকে নিয়েছিলেন। তিনে থাকা সাহিল ৯১.৬৭ শতাংশ রান নিয়েছিলেন বাউন্ডারির মাধ্যমে।
সেঞ্চুরি করার পথে অভিষেক ফিফটি স্পর্শ করেন ১৭ বলে। ভারতের জার্সিতে ক্যারিয়ারে ৬ষ্ঠবারের মতো ২০ বা তার চেয়ে কম বলে পঞ্চাশ স্পর্শ করলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার করে এমন কীর্তি গড়েছেন যুবরাজ সিং, কলিন মুনরো, ফিন অ্যালেন, দাসুন শানাকা ও আদিল ভাট।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।