খেলারদেশ

এশিয়ান গেমস

দক্ষিণ কোরিয়ার কাছেও বাংলাদেশের বড় হার

দক্ষিণ কোরিয়ার কাছেও বাংলাদেশের বড় হার
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

এশিয়ান গেমসের মেয়েদের ফুটবলে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গ্রুপ এফের ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে দক্ষিণ কোরিয়া। ১৬ মিনিটে কিম মিন-জি গোল করে এগিয়ে দেন দলকে। ৪২ মিনিটে জিয়ং দা-বিনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দক্ষিণ কোরিয়া।

দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে দক্ষিণ কোরিয়া। ৬৫ ও ৭৯ মিনিটে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন চোয়ে ইউ-রি। মাঝে ৭৭ মিনিটে গোল করেন দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ তারকা জি সো-ইউন। যোগ করা সময়ে ৬-০ করেন কো ইউ-জিন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছেও ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচে বাংলাদেশের জালে গেছে ১৬ গোল, বিপরীতে গোল করতে পারেনি একটিও। টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে দক্ষিণ কোরিয়া। প্রথম ম্যাচে মিয়ানমারকে ৫-০ গোলে হারানোর পর বাংলাদেশকে ৬-০ গোলে হারিয়ে টানা দুই জয় পেল তারা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।