বাংলাদেশকে গোল বন্যায় ভাসালো উত্তর কোরিয়া
নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পেয়েছ মনিকা-ঋতুপর্ণারা

ফাইল ছবি
এশিয়ান গেমসে নারী ফুটবলের শুরুতেই কঠিন পরীক্ষায় পড়েছে বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই সাত গোল হজম করেছে লাল-সবুজের দল। ৪৫ মিনিট শেষে উত্তর কোরিয়া এগিয়ে আছে ৭-০ গোলে।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে উত্তর কোরিয়া। ষষ্ঠ মিনিটে রি সং-আ গোল করে এগিয়ে দেন দলকে। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জং রিয়ং-জং। ১২ মিনিটে হোয়াং ইউ-ইয়ংয়ের গোলে স্কোরলাইন হয় ৩-০।
এরপরও থামেনি উত্তর কোরিয়ার আক্রমণের ঝড়। ১৮ মিনিটে চায়ে উন-ইয়ং নিজের প্রথম গোল করেন। ৩৫ মিনিটে আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান ৫-০ করেন তিনি।
শেষ ১০ মিনিটে আরও দুই গোল করে বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দেয় উত্তর কোরিয়া। ৪০ মিনিটে কিম কিয়ং-ইয়ং গোল করেন। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে উত্তর কোরিয়াকে ৭-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে বাংলাদেশের আক্রমণ থেকে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগও তৈরি হয়নি।
এর আগে চলতি বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান গেমসেও সেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শুরুটা হলো আরও কঠিন।
এবার এশিয়ান গেমসের ‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া ছাড়াও দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। শুরুতেই এমন বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলজর্ডানকে ৫-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক ফুটবলবিশ্বকাপজয়ী লরেন্তের অবসরের ঘোষণা
আন্তর্জাতিক ফুটবলবাংলাদেশের সঙ্গেও খেলতে চায় ব্রাজিল?
আন্তর্জাতিক ফুটবলইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু?
আন্তর্জাতিক ফুটবলকেন জরিমানা গুনতে হচ্ছে আর্জেন্টিনার?
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।