এবারই ব্যালন জিততে চান এমবাপ্পে, দ্বিমত স্বদেশি কিংবদন্তির
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকেই এগিয়ে রাখছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার মতে, এটি ব্যক্তিগত পুরস্কার হওয়ায় খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্সই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। তবে এমবাপ্পের সঙ্গে একমত নন তাঁর স্বদেশি ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার বিসেন্তে লিজারাজু।

কিলিয়ান এমবাপ্পে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকেই এগিয়ে রাখছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার মতে, এটি ব্যক্তিগত পুরস্কার হওয়ায় খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্সই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। তবে এমবাপ্পের সঙ্গে একমত নন তাঁর স্বদেশি ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার বিসেন্তে লিজারাজু।
ফরাসি সংবাদমাধ্যম লে একিপ-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ব্যালন ডি’অরের জন্য ভোট দেওয়ার সুযোগ পেলে তিনি নিজেকেই ভোট দেবেন। তাঁর যুক্তি, ব্যক্তিগত অর্জনের বিবেচনায় এবারের পুরস্কার জয়ের যথেষ্ট দাবি রয়েছে তাঁর।
এমবাপ্পে বলেন, ‘এটি ব্যক্তিগত পুরস্কার। একজন খেলোয়াড় ব্যক্তিগতভাবে কী করেছে, সেটিই আমাদের দেখা উচিত। যখন যুক্তিগুলো দেখি, তখন আমার মনে হয়, আমাকে ব্যালন ডি’অর দেওয়া হলে সেটি অন্যায় হবে না।’
নিজের সাম্প্রতিক পারফরম্যান্সের কথাও তুলে ধরেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তাঁর দাবি, বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোতে, যেখানে সেরা খেলোয়াড়েরা খেলেন, সেসব আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়া সহজ বিষয় নয়।
এমবাপ্পে বলেন, ‘সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোতে সর্বোচ্চ গোলদাতা হওয়া, যেমন চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপে, এর আগে আর কেউ এমন কিছু করেছে কি না, আমি জানি না। আমি মনে করি, ইতিহাস তৈরি করার বিষয়টি সব সময় পুরস্কৃত হওয়া উচিত।’
ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়েও অবশ্য সতর্ক এমবাপ্পে। তাঁর মতে, এবারের বছরটি তাঁর জন্য ভালো হতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন ভোটাররা। তাই পুরস্কার নিয়ে না ভেবে নিজের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান তিনি।
তবে এমবাপ্পের এই আত্মবিশ্বাসের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য বিসেন্তে লিজারাজু। তাঁর মতে, কোনো শিরোপা না জেতা খেলোয়াড়কে ব্যালন ডি’অর দেওয়া উচিত নয়।
লিজারাজুর বক্তব্য, ‘যে খেলোয়াড় কোনো শিরোপা জেতেনি, তাকে ব্যালন ডি’অর দেওয়া যায় না।’
ফলে ব্যালন ডি’অর নিয়ে ফরাসি ফুটবলের দুই প্রজন্মের দুই তারকার অবস্থান দাঁড়িয়েছে বিপরীত মেরুতে। একদিকে ব্যক্তিগত পারফরম্যান্সকে সামনে রেখে নিজেকেই যোগ্য মনে করছেন এমবাপ্পে, অন্যদিকে দলীয় সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন লিজারাজু। শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের মঞ্চে কার যুক্তি জেতে, সেটিই এখন দেখার বিষয়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলআবারও জয় হাতছাড়া ইন্টার মায়ামির
ক্লাব ফুটবলএমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়
ক্লাব ফুটবলরায়ার নৈপুণ্যে জয়ের ছন্দে আর্সেনাল
ক্লাব ফুটবলশীর্ষ দলগুলোর হতাশার দিন, পয়েন্ট ভাগাভাগি চার ম্যাচে
ক্লাব ফুটবলমেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তানতুয়োনো’
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।