খেলারদেশ

মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তানতুয়োনো’

রিয়াল মাদ্রিদে খুব একটা সুযোগ পাননি, তাই স্পেনের ক্লাবটিতে নিজের সামর্থ্যও ঠিকমতো দেখাতে পারেননি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে ফিওরেন্টিনায় গিয়েই যেন বদলে গেল চিত্র। ইতালিয়ান ক্লাবটির হয়ে ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার এই তরুণ ফরোয়ার্ড।

মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তানতুয়োনো’

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

রিয়াল মাদ্রিদে খুব একটা সুযোগ পাননি, তাই স্পেনের ক্লাবটিতে নিজের সামর্থ্যও ঠিকমতো দেখাতে পারেননি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে ফিওরেন্টিনায় গিয়েই যেন বদলে গেল চিত্র। ইতালিয়ান ক্লাবটির হয়ে ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার এই তরুণ ফরোয়ার্ড।

ভেনেজিয়ার মাঠে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় স্বাগতিকরাই। ২২ মিনিটে জিয়ানলুকা বুসিওর সহায়তায় গোল করে ভেনেজিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আকর অ্যাডামস। এরপর শুরু হয় মাস্তানতুয়োনোর ঝলক। ২৯ মিনিটে আলেক্স হিমেনেসের পাস থেকে দূরপাল্লার শটে ফিওরেন্টিনাকে সমতায় ফেরান তিনি। মাত্র এক মিনিট পরই আবারও গোল করেন আর্জেন্টাইন তারকা। এবার বেতোর পাস থেকে বাঁ পায়ের শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে আরও একবার জালের দেখা পান মাস্তানতুয়োনো। ৮৪ মিনিটে খুব কাছ থেকে হেডে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর আগে অবশ্য ৮৪ মিনিটেই তাঁর একটি শট ঠেকিয়ে দিয়েছিলেন ভেনেজিয়ার গোলরক্ষক ফিলিপ স্তানকোভিচ।

মাস্তানতুয়োনোর তৃতীয় গোলের আগে অবশ্য ব্যবধান বাড়িয়েছিলো পেল্লেগ্রিনো। ৬৬ মিনিটে নিকোলো ফাজিওলির সহায়তায় গোল করেন মাতেও পেল্লেগ্রিনো। ভেনেজিয়ার হয়ে ৮৬ মিনিটে অঁতোয়ান হেনো গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্যাচ জেতেনি স্বাগতিকরা। ম্যাচ শেষ হয় ফিওরেন্টিনার ৪-২ গোলের জয় দিয়ে।

এই হ্যাটট্রিকের মাধ্যমে একটি বড় রেকর্ড গড়েছেন মাস্তানতুয়োনো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী হিসেবে ১৯ বছর বয়সী আর্জেন্টাইন খেলোয়াড় এখন তিনিই।

এর আগে এই রেকর্ড ছিল লিওনেল মেসির দখলে। ২০০৭ সালে রেকর্ডটি গড়েছিলেন মেসি। মাস্তানতুয়োনো সেই সময়ের মেসির চেয়ে ২৩৫ দিন কম বয়সে হ্যাটট্রিক করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন।

রিয়াল মাদ্রিদে প্রত্যাশামতো আলো ছড়াতে না পারলেও ফিওরেন্টিনায় এসে যেন নতুন করে নিজেকে চিনিয়েছেন মাস্তানতুয়োনো। ভেনেজিয়ার বিপক্ষে এক ম্যাচেই তিন গোল করে আর্জেন্টাইন তরুণ জানিয়ে দিলেন, তাঁকে ঘিরে বড় প্রত্যাশা রাখার যথেষ্ট কারণ আছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।