বার্সেলোনা
এক দশক আগেই বার্সাতে যাওয়ার কথা জেসুসের, কিন্তু…
এক ফোনকলেই এক দশক আগে বার্সেলোনায় যাওয়া ঠেকেছিল গ্যাব্রিয়েল জেসুসের

গ্যাব্রিয়েল জেসুস
বার্সেলোনার সঙ্গে গ্যাব্রিয়েল জেসুসের সম্পর্কটা নতুন না। এক দশক আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী ছিল কাতালান ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত এক ফোনকলই বদলে দিয়েছিল জেসুসের ক্যারিয়ারের গতিপথ। ফোনের অন্য প্রান্তে ছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
এক দশক পর জেসুস অবশেষে বার্সেলোনায়। আর্সেনালের এই ফরোয়ার্ডকে প্রায় ১ কোটি ইউরোতে দলে নিয়েছে বার্সেলোনা। তবে একসময় এই দলবদলই প্রায় এক দশক আগে হওয়ার কথা ছিল। ২০১৬ সালে পালমেইরাসে খেলার সময়ই জেসুসের দিকে নজর পড়ে বার্সেলোনার। ব্রাজিলিয়ান ক্লাবটি তখন তাদের তরুণ ফরোয়ার্ডের জন্য প্রায় ২ কোটি ৫০ লাখ ইউরো চেয়েছিল।
বার্সেলোনার পাশাপাশি জেসুসকে নিয়ে আগ্রহী ছিল ম্যানচেস্টার সিটিও। কাতালান ক্লাবটি অবশ্য তখন আক্রমণভাগের আরও কয়েকটি বিকল্প নিয়ে ভাবছিল। ফলে জেসুসকে নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কিছুটা দেরি হয়। সেই সুযোগটাই কাজে লাগান গার্দিওলা।
ম্যানচেস্টার সিটির কোচ নিজেই জেসুসকে ফোন করেন। শুধু ক্লাবে যোগ দেওয়ার আহ্বান জানানো না, ফোনে জেসুসকে সিটির পরিকল্পনা এবং তার জন্য নির্ধারিত ভূমিকা বিস্তারিতভাবে বোঝান গার্দিওলা। দলের কৌশলে তাকে কীভাবে ব্যবহার করা হবে, তাও পরিষ্কার করে দেন তিনি।
গার্দিওলার সেই ব্যক্তিগত উদ্যোগ শেষ পর্যন্ত কাজে দেয়। ২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতেই যোগ দেন জেসুস। ইংল্যান্ডে নিজের ক্যারিয়ারও খারাপ কাটেনি তার। সিটির হয়ে ২৩৬ ম্যাচে মাঠে নেমে ৯৫ গোল করেছেন জেসুস। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪৫ গোল। ২০২২ সালে অবশ্য ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যোগ দেন তিনি। লন্ডনের ক্লাবটির হয়ে শুরুটা ভালো হলেও পরবর্তী সময়ে চোটের কারণে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।
অবশেষে বার্সেলোনায় জেসুস। এক দশক আগে যে দলবদলকে থামিয়ে দিয়েছিল গার্দিওলার ফোনকল, এবার সেই বার্সেলোনাই তার ক্যারিয়ারের ঠিকানা।


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।