রিয়াল মাদ্রিদ
বার্সা নেয়নি, রিয়ালে এসেই বাজিমাত
কার্লোস এসপির ২০২৬-২৭ মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলের নাটকীয়তা

কার্লোস এসপি ও কিলিয়ান এমবাপ্পে
কার্লোস এসপিকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা। প্রতিভা ও সম্ভাবনা নিয়েও তাদের আপত্তি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ২৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দেখে পিছিয়ে যায় কাতালান ক্লাবটি। আর সেই সুযোগেই লেভান্তের তরুণ ফরোয়ার্ডকে দলে ভিড়িয়ে নেয় রিয়াল মাদ্রিদ।
দলবদলের বাজারে এসপিকে নিয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনা। ক্লাবটির কর্তারা মনে করতেন, তরুণ এই আক্রমণভাগের খেলোয়াড়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে তাকে মূল একাদশের নিয়মিত খেলোয়াড় হিসেবে না, মূলত বিকল্প হিসেবেই দেখা হচ্ছিল। তাই সেই ভূমিকায় থাকা একজন খেলোয়াড়ের জন্য ২৫ মিলিয়ন ইউরো খরচ করাকে অতিরিক্ত মনে হয় বার্সার কাছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনার কর্তারা এসপির মান নিয়ে সন্তুষ্ট থাকলেও তার রিলিজ ক্লজের কারণে চুক্তি থেকে সরে আসেন। তারা বরং কম খরচে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত সেই বিকল্প হিসেবে হামজা আবদেলকরিমকে দলে নেয় বার্সেলোনা। তার জন্য মাত্র ১৫ লাখ ইউরো খরচ করেছে ক্লাবটি।
অন্যদিকে বার্সেলোনার সিদ্ধান্তের সুযোগ নেয় রিয়াল মাদ্রিদ। ২৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করে লেভান্তের এই তরুণ ফরোয়ার্ডকে দলে ভেড়ায় তারা। রিয়ালে যোগ দেওয়ার পরই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এসপি। প্রি-সিজনে ৩টি গোল করার পর, লা লিগায় নিজের প্রথম ম্যাচে এসপানিওলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। মাত্র ১০ মিনিটের জন্য নেমেই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে এনে দেন ২-১ গোলের ব্যবধানের জয়।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাত্র ৪ মিনিট মাঠে ছিলেন। তবে ৯ নাম্বার পজিশনের ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে বা ‘সুপার-সাব’ হিসেবে নিজের ট্রান্সফার মূল্যের প্রতিদান দিয়ে জোসে মরিনিওর ভরসা শুরু থেকেই আদায় করে নিয়েছেন এসপি।


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।