উয়েফা ইউরোপা লিগ
ইউরোপা লিগে মিলান-ইউভেন্তাসের প্রতিপক্ষ যারা
ইউরোপা লিগে এসি মিলান, ইউভেন্তাসের অপেক্ষাকৃত সহজ ড্র, তবে আছে কঠিন পরীক্ষাও

উয়েফা ইউরোপা লিগ ড্র
চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি। এবার ইউরোপা লিগে নতুন করে শুরু করতে হবে ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও ইউভেন্তাসকে। শুক্রবারের ড্রয়ে দুই দলই পেয়েছে মোটামুটি ভারসাম্যপূর্ণ প্রতিপক্ষ।

লুকা মদ্রিচ (এসি মিলান)
এসি মিলানের সূচিতে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হতে পারে বেনফিকার বিপক্ষে ঘরের ম্যাচ। এছাড়া গ্রিসের অলিম্পিয়াকোস ও অস্ট্রিয়ার সালজবুর্গের মাঠেও খেলতে হবে তাদের। ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ও বোর্নমাউথের বিপক্ষেও থাকছে ম্যাচ। মিলানের বাকি দুই প্রতিপক্ষ আর্মেনিয়ার আরারাত-আর্মেনিয়া ও বুলগেরিয়ার লেভস্কি সোফিয়া।

ইউভেন্তাস
অন্যদিকে ইউভেন্টাসের সামনে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। আলিয়াঞ্জ স্টেডিয়ামে তাদের আতিথ্য দেবে তুরিনের ক্লাবটি। এছাড়া নেদারল্যান্ডসের এজেড আলকমার, ফ্রান্সের রেন, হাঙ্গেরির ফেরেনৎসভারোস, সাইপ্রাসের ওমোনিয়া, স্পেনের সেলতা ভিগো, নেদারল্যান্ডসের নিজমেগেন এবং ইসরায়েলের হাপোয়েল বেয়ার শেভার বিপক্ষেও খেলবে তারা।

গত মৌসুমে বাজে ফলাফলের কারণে চ্যাম্পিয়নস লিগে জায়গা হারানো এসি মিলান ও ইউভেন্টাস এবার ইউরোপা লিগে শিরোপার সন্ধানে নামবে। ড্র তাদের জন্য খুব কঠিন না হলেও, ইউরোপের মঞ্চে প্রতিটি ম্যাচেই থাকতে হবে সতর্ক।
উয়েফা শনিবার দুই দলের ম্যাচগুলোর নির্দিষ্ট তারিখ ও সময় প্রকাশ করবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগ অভিযানে বার্সার প্রতিপক্ষ ফেইনুর্দ
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, জয় ভিলা-বেতিস-ডর্টমুন্ডের
ক্লাব ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।