খেলারদেশ

ফেনারবাচে

১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব

১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব

১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব

তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব ফেনারবাচে

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ফিরেছে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব ফেনারবাচে। ২০২৬-২৭ মৌসুমের প্লে-অফে ফরাসি ক্লাব লিওঁকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে লিগ পর্বের টিকিট নিশ্চিত করেছে তারা। দ্বিতীয় লেগে লিওঁর মাঠে ২-১ গোলে জয় পায় ফেনারবাচে।

Image

এর আগে বাছাইপর্বে ফেনারবাচে স্টুর্ম গ্রাৎসকে ২-০ ও ১-০ এবং গর্নিক জাবঝেকে ১-০ ও ১-১ ব্যবধানে পেছনে ফেলে প্লে-অফে উঠেছিল। শেষ ধাপে লিওঁকে হারিয়ে নিশ্চিত করেছে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় প্রত্যাবর্তন। ফেনারবাচের সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে অংশগ্রহণ ছিল ২০০৮-০৯ মৌসুমে। অর্থাৎ প্রায় দুই দশক পর আবার ইউরোপের অভিজাত মঞ্চে দেখা যাবে তুর্কি ক্লাবটিকে। এবার তারা লিগ পর্বের ড্রয়ে ছিল পট-৩-এ।

ড্রয়ের পর ফেনারবাচের সামনে অপেক্ষা করছে কঠিন আট ম্যাচ। ঘরের মাঠে তারা খেলবে লিভারপুল, রোমা, ভিয়ারিয়াল ও স্লাভিয়া প্রাগের বিপক্ষে। আর অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ, অ্যাস্টন ভিলা, শাখতার দোনেৎসক ও লাস্ক।

বিশেষ করে লিভারপুল ও আতলেতিকোর মতো অভিজ্ঞ ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচগুলো ফেনারবাহচের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। তবে ১৮ বছর পর মূল পর্বে ফেরার আনন্দই এখন তুরস্কের ক্লাবটির কাছে সবচেয়ে বড় বিষয়।

২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শুরু হবে ৮ সেপ্টেম্বর।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।