খেলারদেশ

রাফিনিয়া, ফারমিনের গোলে শীর্ষে বার্সা

লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

রাফিনিয়া, ফারমিনের গোলে শীর্ষে বার্সা

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম ম্যাচে জয় দিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ক্লাবের ফ্যানদের কাছে সুখকর রাতই বলা যায়। অধিনায়ক রাফিনিয়ার সাথে ফারমিন লোপেজের গোলে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই ম্যাচেই অভিষেক হয়েছে বার্সেলোনার নতুন সাইনিং সদ্য ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেয়া স্প্যানিশ অধিনায়ক রদ্রি। পাশাপাশি সৌদি ক্লাব আল হিলাল থেকে ফ্রি ট্রান্সফারে দলে যোগ দেয়া ক্যান্সেলেরও বার্সার হয়ে তৃতীয়বারের মতো অভিষেক হয়েছে এই ম্যাচ দিয়ে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে বার্সেলোনা। ১৯ মিনিটে লামিন ইয়ামালের শট দারুণভাবে ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক উনাই সিমন। ২৪ মিনিটে রাফিনিয়ার হেড পোস্টে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পর ইয়ামালের আরেকটি শটও আটকে দেন সিমন।

অবশেষে ৩৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বার্সেলোনা। পেদ্রির থ্রু বল ধরে রাফিনিয়া ডান দিক থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বার্সেলোনা। ৫৫ মিনিটে ফারমিন লোপেজের শট আবারও আটকে দেন উনাই সিমন। ৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে জাভি এসপার্টের শটও ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক।

ম্যাচের প্রথম গোলের পর রাফিনিয়া

ম্যাচের প্রথম গোলের পর রাফিনিয়া

অন্যদিকে, ম্যাচে ফিরতে মরিয়া বিলবাও আক্রমণ বাড়ায়। ৭৫ মিনিটে ওহিয়ান সানসেটের দূরপাল্লার শট বার্সার গোলপোস্টে লেগে ফিরে আসে। এর আগে তাঁর একটি হেডও লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।

তবে ৮২ মিনিটে বিলবাওয়ের সব আশা শেষ করে দেয় বার্সেলোনা। বাম প্রান্ত থেকে করিম আদিয়েমি বল পাঠিয়েছিলেন ফারমিনের কাছে। কিন্তু বিলবাও ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় ফাকা জায়গায়। সেখান থেকে ডান পায়ের শটে ফারমিন লোপেজ বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন।

গোলের পর বার্সার ব্যাজে চুমু খায় ফারমিন

গোলের পর বার্সার ব্যাজে চুমু খায় ফারমিন

শেষদিকে আরও গোলের সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ৮৮ মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে করিম আদেয়েমির খুব কাছের শট ঠেকিয়ে দেন উনাই সিমন। যোগ করা সময়ে ইয়ামালের দূরপাল্লার শটও রুখে দেন তিনি।

অন্যদিকে বিলবাও শেষ মুহূর্ত পর্যন্ত ব্যবধান কমানোর চেষ্টা করেছে। ৯৪ মিনিটে ইয়েরাই আলভারেজের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আর গোলের সুযোগ তৈরি হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট ও গোল ব্যবধানে লিগের শীর্ষে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।