রিয়াল মাদ্রিদ
রিয়াল ছাড়ার পথে এন্দ্রিক
রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন এন্দ্রিক, দলে টানতে আগ্রহ দেখিয়েছে প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব ও ফরাসি ক্লাব লিঁও

এন্দ্রিক
রিয়াল মাদ্রিদে এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্লাবটির বিখ্যাত ৯ নম্বর জার্সি পাবার পরও তার দলের একাদশে খেলার অনিশ্চয়তাই এর বড় কারণ। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামার আগে অনুশীলনেও দেখা যাচ্ছে না এন্দ্রিক এবং চুয়ামেনিকে। সব মিলিয়ে দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড স্পেন ছাড়তে পারেন বলে জানা গেছে।
এন্দ্রিককে দলে টানতে আগ্রহ দেখিয়েছে প্রিমিয়ার লিগের কিছু ক্লাব। এর মধ্যে আছে লিভারপুল ও অ্যাস্টন ভিলা। চেলসি এবং টটেনহ্যাম হটস্পারও পরিস্থিতি নজরে রেখেছে। পাশাপাশি গত মৌসুমে প্রায় পাঁচ মাস ধারে খেলা ফরাসি ক্লাব লিঁওও তাকে আবার দলে ফেরানোর বিষয়ে আগ্রহী।

রিয়াল মাদ্রিদে এন্দ্রিক
২০ বছর বয়সী এন্দ্রিকের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত খেলার সুযোগ। রিয়াল মাদ্রিদের মূল দলে পর্যাপ্ত সময় পাওয়ার নিশ্চয়তা না থাকায়, দল ছাড়ার সম্ভাবনাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। বরং নিয়মিত মাঠে নামার সুযোগ পেলে নতুন ক্লাবে যাওয়ার বিষয় বিবেচনা করতে প্রস্তুত তিনি। ২০২৪/২৫ মৌসুমের আগে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলেছেন এন্দ্রিক। গোল করেছেন ৭টি।
তবে প্রতিভার ঝলক দেখালেও নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি ব্রাজিলিয়ান এই তরুণ। রিয়ালের আক্রমণভাগে প্রতিযোগিতা এবং কোচের পরিকল্পনায় তার অবস্থান, সব মিলিয়ে পর্যাপ্ত মিনিট পাওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে তাই তাকে লোনে পাঠানো হয়েছিল লিঁওতে। ফ্রান্সে প্রায় পাঁচ মাস কাটিয়ে জুনে রিয়ালে ফেরেন এন্দ্রিক। এরপর ২০২৬/২৭ প্রাক-মৌসুম প্রস্তুতিতেও অংশ নেন তিনি এবং আগস্টে কয়েকটি প্রীতি ম্যাচ খেলেন।

লিঁওতে মাত্র ৫ মাসের সফল লোন কাটিয়েছেন এন্দ্রিক
কিন্তু নতুন মৌসুমে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দলবদলের শেষ সময়ে ইংল্যান্ডের ক্লাবগুলোর পাশাপাশি লিঁওর আগ্রহও তাই এন্দ্রিকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রিয়াল মাদ্রিদ তাকে এখনই স্থায়ীভাবে বিক্রি করতে চায়, নাকি আবারও লোনে পাঠানোর পথ বেছে নেবে, তা এখনো অজানা। তবে এন্দ্রিকের অগ্রাধিকার পরিষ্কার, প্লেটাইম।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।