পিএসজি, লিভারপুল
লিভারপুলে যাচ্ছেন বারকোলা, কিন্তু...
লিভারপুলে যাওয়ার বিষয়ে ফ্রান্স ও পিএসজি তারকা ব্র্যান্ডলি বারকোলা আত্মবিশ্বাসী, কিন্তু রয়ে গেছে ছোট একটা বাধা

ব্র্যাডলি বারকোলা
লিভারপুলে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি তারকা ব্র্যাডলি বারকোলা। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিকে এসে ফরাসি উইঙ্গারের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে নতুন করে জোরালো হচ্ছে আলোচনা।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, বারকোলা ও তার প্রতিনিধিদের দৃঢ় বিশ্বাস, ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই লিভারপুলে তার দীর্ঘদিনের প্রত্যাশিত ট্রান্সফার সম্পন্ন হতে পারে। লিভারপুলে যোগ দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতিও ইতোমধ্যে দিয়েছেন ফ্রান্সের এই তারকা। অর্থাৎ লিভারপুল ও বারকোলা ব্যক্তিগত চুক্তির সমঝোতা হয়ে গেছে।

পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও নতুন চুক্তিতে সই না করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই লিভারপুলকে নিজের পছন্দের গন্তব্য হিসেবে দেখছেন বারকোলা। এমনকি প্রস্তাবিত ট্রান্সফার নিয়ে লিভারপুলের কর্মকর্তাদের পাশাপাশি কোচ আন্দোনি ইরাওলার সঙ্গেও তার আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তবে ট্রান্সফারটি সম্পন্ন হওয়ার পথে সবচেয়ে বড় বাধা এখন দুই ক্লাবের মধ্যে সমঝোতা। বারকোলার জন্য পিএসজি বড় অঙ্কের অর্থ দাবি করছে। লিভারপুলও সেই মূল্য মেনে নিতে এখনো প্রস্তুত না। এর আগে অবশ্য প্রায় ১১ কোটি ৫০ লাখ ইউরোর (€১১৫ মিলিয়ন) প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ইংলিশ ক্লাবটি।
ফলে বারকোলার ব্যক্তিগত সম্মতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন অনেকটাই নির্ভর করছে লিভারপুল ও পিএসজির দর-কষাকষির ওপর।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।