রিয়াল মাদ্রিদ
রোনালদোর ‘ফলো’ আর দিওমান্দের স্বপ্নপূরণ
এস্পানিওলের বিপক্ষে ম্যাচের কিছুক্ষণ পর দিওমান্দে দেখেন, ক্রিশ্চিয়ানো রোনালদো তাকে ইন্সটাগ্রামে ফলো দিয়েছেন

রোনালদোর ‘ফলো’ আর দিওমান্দের স্বপ্নপূরণ
রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকের দিনটিই ইয়ান দিওমান্দের জন্য হয়ে উঠেছিল স্মরণীয়। তবে সেই দিনটাকে আরও বিশেষ করে দিয়েছেন তার শৈশবের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে এস্পানিওলের বিপক্ষে লা লিগার উদ্বোধনী ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ১৯ বছর বয়সী আইভোরিয়ান উইঙ্গার। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তার প্রি-অ্যাসিস্টেই শেষ মুহূর্তের গোল করেন কার্লোস এস্পি। আর ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় হোসে মরিনিওর দল।

ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আসে আরও এক চমক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিওমান্দেকে ‘ফলো’ দিয়েছেন রোনালদো। বিষয়টা দিওমান্দের কাছে নিছক এক তারকার ফলো না, ছোটবেলা থেকেই রোনালদো তার আদর্শ। এমনকি একসময় প্রিয় খেলোয়াড়ের নাম লেখা একটা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরার স্বপ্নও ছিল তার।
দিওমান্দের শৈশবের একটা পুরনো ছবি সম্প্রতি আবার সামনে এসেছে। ছবিতে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরা অবস্থায় দেখা যায় তাকে। রোনালদোর নাম ও বিখ্যাত ৭ নম্বর লেখা আসল জার্সি কেনার সামর্থ্য ছিল না তখন। তাই কলম দিয়ে নিজেই জার্সির পেছনে লিখেছিলেন ‘Ronaldo 7’।

সময়ের সঙ্গে সেই ছোট্ট স্বপ্নই যেন বাস্তবে রূপ নিয়েছে। এখন তিনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, যে ক্লাবে রোনালদো নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়ালের হয়ে ৪৩৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৪৫১ গোল করেছিলেন রোনালদো। জিতেছিলেন চারটি চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি ব্যালন ডি’অর। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
অন্যদিকে, রিয়ালে আসার আগে আরবি লাইপজিগের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন দিওমান্দে। ২০২৫/২৬ মৌসুমে বুন্দেসলিগায় ৩৩ ম্যাচে ১২ গোলের পাশাপাশি করেছিলেন ৮ অ্যাসিস্ট। তার সেই পারফরম্যান্সই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়ে নেয়। শেষ পর্যন্ত তাকে দলে টানে রিয়াল মাদ্রিদ। প্রতিবেদনে জানা যায়, দিওমান্দেকে পেতে প্রায় ১২৫ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি, যা বিভিন্ন শর্ত পূরণ হলে ১৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে।
রিয়ালে যোগ দেওয়ার পর নিজের আদর্শকে নিয়ে ডিওমান্দের কথাতেও ছিল আবেগ, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আমার আদর্শ। এখনো তিনি আমার আদর্শ। এটা অবিশ্বাস্য, আজ আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছি।’

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।