খেলারদেশ

শ্রীলঙ্কা ভারত টেস্ট

৬০০তম টেস্টে ভারতের বড় জয়

শ্রীলঙ্কা বনাম ভারত: ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে মানব সুতার শিকার করেছেন ম্যাচে ১০ উইকেট

৬০০তম টেস্টে ভারতের বড় জয়

৬০০তম টেস্টে ভারতের বড় জয়

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়লেন স্পিনার মানব সুতার। দ্বিতীয় ইনিংসে ফাইফারসহ তার ছয় উইকেটের সুবাদে ১৬৫ রানে জিতেছে ভারত। এটি দলটির ৬০০তম টেস্ট ম্যাচ ছিল।

গলে ৩৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষদিনে ভালোই জবাব দিচ্ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশার ব্যাটে মনে হচ্ছিল জয় পেয়ে যাবে দলটি। তখনই বল হাতে আবির্ভাব সুতারের।

৮৪ রান করা দিনুশাকে ফেরান তিনি। পরে কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া ও লাহিরু কুমারাকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন। দিনুশা ছাড়া ফিফটি এসেছে অধিনায়ক ডি সিলভার ব্যাটে। তিনি আউট হন ৫৯ রান।

তাদের দুজনের বিদায়ের পর সর্বোচ্চ ২০ রান আসে নুয়ান্থার ব্যাটে। আর ১০ রান করেন উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা।

৫৫ রানে ৬ উইকেট নেওয়া সুতারের পাশাপাশি ১৬ রানে দুই উইকেট শিকার করেন প্রসিধ কৃষ্ণা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।