খেলারদেশ

ইংল্যান্ড পাকিস্তান টেস্ট

ফাইফার নিয়ে রেকর্ড বইয়ে রবিনসন-টং

ইংল্যান্ড বনাম পাকিস্তান: ৫৮তম বারের মতো টেস্ট ক্রিকেটে একই ইনিংসে জোড়া ফাইফারের দেখা মিলল

ফাইফার নিয়ে রেকর্ড বইয়ে রবিনসন-টং

ফাইফার নিয়ে রেকর্ড বইয়ে রবিনসন-টং

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

৪৮তম ওভারের শেষ বলে ফাইফার পূর্ণ করলেন ওলি রবিনসন। আরেক পেসার জশ টংয়ের ফাইফার পূর্ণ করতে দরকার আর মাত্র এক উইকেট। ৪৯তম ওভারের প্রথম বলে তিনিও পূরণ করলেন ফাইফার। লিডসে তাদের দুজনের ফাইফারে প্রথম ইনিংসে ১৭১ রানে থামে পাকিস্তানের ইনিংস।

১৮ ওভার বোলিং করে ৫১ রানে ৫ উইকেট নেন রবিনসন, আর ৯.১ ওভারে ৪৬ রান খরচায় ফাইফার পূর্ণ করেন টং।

টেস্ট ক্যারিয়ারের ৫ম ফাইফার নেওয়ার পথে আজান আওয়াইস, শান মাসুদ, আব্দুল্লাহ শফিক, সৌদ শাকিল ও খুররাম শেহজাদকে ফেরান রবিনসন। আর টংয়ের এটি ছিল ক্যারিয়ারের ৪র্থ ফাইফার। পাঁচ উইকেট নেওয়ার পথে তিন আউট করেন ইমাম উল হক, সালমান আঘা, মোহাম্মদ রিজওয়ান, আলী উসমান ও মুহাম্মদ আব্বাসকে।

এ নিয়ে টেস্ট ইতিহাসে ৫৮তম বারের মতো একই ইনিংসে দুই বোলারের ফাইফারের দেখা মিলল। আর টেস্টের প্রথম ইনিংসে জোড়া ফাইফার নেওয়ার ১১তম ঘটনা এটি।

সবশেষ ২০২১ সালে একই ইনিংসে জোড়া বোলারের ফাইফারের দেখা মিলেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার ১৬৪ রানের জয়ের পথে লাথিস এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিস জোড়া ফাইফার শিকার করেন।

প্রথমবার এই কীর্তি হয় ১৮৮৭ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসে জোড়া ফাইফার নেন ইংল্যান্ডের জে জে ফেরিস ও চার্লি টার্নার।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।