খেলারদেশ

বাংলাদেশ ক্রিকেট

দক্ষিণ আফ্রিকায় গেল ‘এ’ দল

জাতীয় দল ও আশেপাশে থাকা ক্রিকেটারদের অভিজ্ঞতা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় খেলার

দক্ষিণ আফ্রিকায় গেল ‘এ’ দল
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে লম্বা সফরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দলটির নেতৃত্বে থাকবেন ইমার্জিং দলের হয়ে ইতোমধ্যে দেশটিতে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন।

দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রেখেছে বিসিবি। অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়া মাহমুদুল হাসান জয়, নাঈম হাসানরা খেলবেন ‘এ’ দলের হয়ে। এছাড়া হাসান মুরাদ-পারভেজ হোসেন ইমনদের দেখা যাবে।

এই সফরে পারফর্ম করে জাতীয় দলে ফেরার লক্ষ্যের কথা জানান অভিজ্ঞ নাঈম শেখ। দেশ ছাড়ার আগে মিরপুরে সাংবাদিকদের নিজের লক্ষ্যের কথা জানিয়ে যান।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং ও স্পিন বিভাগে অভিজ্ঞরা থাকলেও পেস ইউনিটে তরুণদের উপর ভরসা রেখেছেন নির্বাচকরা। এনামুল হক, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন থাকবেন পেস বোলিংয়ে।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেখানে ইমার্জিং দল ও ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা পাচ্ছেন জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা। আগামী নভেম্বরে দেশটিতে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জাতীয় দল।

এতে স্পষ্ট দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে সামনে রেখে লম্বা সময়ের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই শুরু করেছে বিসিবি।

বাংলাদেশ ‘এ’ দল:

মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকি।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।