খেলারদেশ

আর্সেনাল

আর্সেনালের নতুন ‘এআই সঙ্গী’ গুগল

গুগলের সঙ্গে নতুন চুক্তিতে আর্সেনাল, বছরে পাবে প্রায় ৭০ লাখ পাউন্ড

আর্সেনালের নতুন ‘এআই সঙ্গী’ গুগল

আর্সেনালের নতুন ‘এআই সঙ্গী’ গুগল

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

গুগলের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব নবায়ন ও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে আর্সেনাল। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তিন বছরের এই চুক্তির আর্থিক মূল্য বছরে প্রায় ৭০ লাখ পাউন্ড।

Image

নতুন চুক্তির আওতায় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ জেমিনি আর্সেনালের নতুন অফিশিয়াল এআই অ্যাসিস্ট্যান্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। পাশাপাশি গুগল পিক্সেল ক্লাবের অফিশিয়াল মোবাইল ফোন পার্টনার হিসেবেও তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, এই বহু বছরের চুক্তির মাধ্যমে সমর্থকেরা নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন। এর মধ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সৃজনশীল টুল, ম্যাচ ও অনুশীলনের বিশেষ কনটেন্ট এবং ক্লাবের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ।

আর্সেনালের মতে, জেমিনি সমর্থকদের ম্যাচ-সংক্রান্ত নানা তথ্য বিশ্লেষণে সহায়তা করবে। নতুন খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ, ম্যাচ নিয়ে বিতর্কের সমাধান কিংবা ক্যালেন্ডারে ম্যাচের সময়সূচি যুক্ত করার মতো সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। অন্যদিকে, গুগল পিক্সেলের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর ফলে সমর্থকেরা ম্যাচ ও অনুশীলনের বিভিন্ন মুহূর্তের বিশেষ ভিডিও ও পর্দার আড়ালের নানা দৃশ্য দেখতে পারবেন।

ক্লাবের ভাষ্য, গুগলের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে আর্সেনালের বৈশ্বিক সমর্থকগোষ্ঠীর সংযোগ নতুন ও আরও ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা তৈরি করবে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের আর্সেনাল সমর্থকদের জন্য আরও আকর্ষণীয় ডিজিটাল সেবা চালু করা হবে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।