ক্রিশ্চিয়ানো রোনালদো
অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো
অবসরের ইঙ্গিত, ২০২৬/২৭ হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ মৌসুম

ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবলবিশ্বের একটা যুগের অবসান কি খুব কাছেই? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। কারণ, নেইমার অবসরের ঘোষণা দিয়েছেন, মেসিও বাবার মৃত্যুর পর ফুটবল থেকে সরে যাবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এবার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই জানিয়ে দিলেন, চলতি মৌসুমই সম্ভবত তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ মৌসুম।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগাল ও আল-নাসরের অধিনায়ক বলেন, ‘এটাই সম্ভবত ফুটবলে আমার শেষ বছর। সব মিলিয়ে একটা দারুণ লিগ্যাসি রেখে যেতে চাই।’ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে খেলা একজন ফুটবলারের মুখে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর আগে রোনালদো ঘোষণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। স্পেনের বিপক্ষে পর্তুগালের শেষ ষোলোর ম্যাচের আগে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
৪১ বছর বয়সেও রোনালদো এখনও আল-নাসর ও পর্তুগাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজের অবস্থান ধরে রাখার ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস ও আল-নাসরের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন। পাশাপাশি তিনি পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও।

এছাড়া তিনি এখন ক্যারিয়ারের ১,০০০ গোলের মাইলফলকের দিকেও এগিয়ে যাচ্ছেন। তবে অবসরের বিষয়ে রোনালদো এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেননি। তিনি বলেছেন, ‘সম্ভবত’ এটাই তার শেষ মৌসুম। অর্থাৎ ভবিষ্যতের জন্য এখনও কিছুটা সম্ভাবনা খোলা রেখেছেন তিনি।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবলদশ জনের চেকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।