খেলারদেশ

রোমেলু লুকাকু

আটটি ভাষা জানেন লুকাকু

ফেনারবাচেতে যোগ দিয়েছেন রোমেলু লুকাকু, নিয়েছেন নতুন চ্যালেঞ্জ, ৩ মাসের মধ্যে শিখতে চান তুর্কি ভাষা

আটটি ভাষা জানেন লুকাকু

নয় নাম্বার ভাষা শেখার পথে রোমেলু লুকাকু

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

নাপোলি ছেড়ে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দিয়েছেন রোমেলু লুকাকু। নতুন ক্লাবে এসেই নিজের জন্য নতুন লক্ষ্য ঠিক করেছেন বেলজিয়ান এই তারকা। তার ঘোষণা, মাত্র তিন মাসের মধ্যেই তিনি তুর্কি ভাষা শিখবেন ও কথা বলতে পারবেন। ফেনারবাচের সমর্থকদের সামনে আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে লুকাকু বলেন, ‘আমি তুর্কি ভাষায় কথা বলব, আর সেটাও তিন মাসের মধ্যেই!’

তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দিয়েছেন রোমেলু লুকাকু

তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দিয়েছেন রোমেলু লুকাকু

শুনতে অবিশ্বাস্য লাগলেও ভাষা শেখার ক্ষেত্রে লুকাকুর দক্ষতা অনেক দিনের। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ইতোমধ্যে আটটি ভাষায় কথা বলতে পারেন। বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে কঙ্গোলিজ পরিবারে জন্ম নেওয়া লুকাকু ছোটবেলা থেকেই বহুভাষিক পরিবেশে বেড়ে উঠেছেন। তার মা বাসায় লিঙ্গালা ভাষায় কথা বলতেন, আর বাবা কথা বলতেন ফরাসি ভাষায়। স্কুলে তিনি শিখেছেন ফ্লেমিশ। এরপর ফুটবল ক্যারিয়ারের সুবাদে ইংল্যান্ডে ইংরেজি ও ইতালিতে ইতালীয় ভাষা আয়ত্ত করেন। পাশাপাশি স্প্যানিশ, জার্মান ও পর্তুগিজ ভাষাও শিখেছেন স্কুলজীবন, সতীর্থদের সঙ্গে মেলামেশা এবং বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা থেকে।

তবে মাত্র তিন মাসে নতুন ভাষা পুরোপুরি আয়ত্ত করা বেশ কঠিন। যদিও ভাষা শেখার অভিজ্ঞতা বিবেচনায় অন্তত দৈনন্দিন কথোপকথনের পর্যায়ে পৌঁছানো লুকাকুর জন্য অসম্ভব নয়। তুরস্কের সঙ্গে লুকাকুর সম্পর্কও অবশ্য নতুন না। তার বাবা রজার লুকাকু ১৯৯০-এর দশকে তুরস্কের ক্লাব জেনচলারবিরলিগির হয়ে খেলেছিলেন। বাবার স্মৃতিবিজড়িত সেই দেশেই এবার নতুন মিশন শুরু করেছেন লুকাকু। এখন দেখার বিষয়, নিজের নবম ভাষা শেখার ক্ষেত্রেও তিনি কতটা সফল হন।

ট্যাগসমূহ:
খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।